Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

হাওড়া ব্রিজে চলন্ত মিনিবাসে আগুন, হুড়মুড়িয়ে নামতে গিয়ে জখম বেশ কয়েকজন যাত্রী

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: হাওড়া ব্রিজের উপর আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি চলন্ত মিনিবাস। বাসটি হাওড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় ব্যস্ত এই সেতুতে। ব্রিজের মাঝখা

হাওড়া ব্রিজে চলন্ত মিনিবাসে আগুন, হুড়মুড়িয়ে নামতে গিয়ে জখম বেশ কয়েকজন যাত্রী

শেষ আপডেট: 19 November 2020 12:33

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: হাওড়া ব্রিজের উপর আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি চলন্ত মিনিবাস। বাসটি হাওড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় ব্যস্ত এই সেতুতে। ব্রিজের মাঝখানে  আঠেরো নম্বর পিলারের কাছে হঠাৎই বাসটির ইঞ্জিনের কাছ থেকে ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তে আগুন ধরে যায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। হুড়মুড় করে নামতে গিয়ে বেশ কয়েকজনের চোট লাগে। তবে কেউ আগুন পুড়ে যাননি কেউ। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পৌঁছয় নর্থ পোর্ট থানার পুলিশ। আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, হাওড়া স্টেশন থেকে হরিনাভি রুটের ওই মিনি বাসটি কলকাতার দিকে যাচ্ছিল যাত্রী নিয়ে। তখনই হঠাৎ দাউদাউ করে জ্বলে ওঠে বাসটি। আগুন লেগে প্রচন্ড শব্দে ফাটতে শুরু করে বাসের টায়ার। চাঞ্চল্য ছড়ায় ব্রিজে। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে জানা গেছে যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লাগে। ঘটনার জেরে ব্রীজে যানজটের সৃষ্টি হয়।পুলিশ ব্রেকডাউন ভ্যান নিয়ে এসে ভস্মীভূত বাসটি সরিয়ে নিয়ে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। বাসের যাত্রীরা জানান, বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে এটা নজরে আসার পরেই আগুন জ্বলে ওঠে। প্রাণ বাঁচাতে সবাই তাড়াহুড়ো করে বাস থেকে নামতে যান, তখন পড়ে গিয়ে কয়েকজনের চোট লাগে। তবে তা গুরুতর নয়।  

```