Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা নিরাপত্তা রক্ষী ছেড়ে দেওয়ায় তুমুল শোরগোল জেলা তৃণমূলে

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: তাঁকে সদা সর্বদা ঘিরে থাকা নিরাপত্তা রক্ষী ছেড়ে দিলেন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা। এই ঘটনায় তুমুল হইচই জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরে। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই

আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা নিরাপত্তা রক্ষী ছেড়ে দেওয়ায় তুমুল শোরগোল জেলা তৃণমূলে

শেষ আপডেট: 28 August 2020 15:46

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: তাঁকে সদা সর্বদা ঘিরে থাকা নিরাপত্তা রক্ষী ছেড়ে দিলেন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা। এই ঘটনায় তুমুল হইচই জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরে। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই মোহন শর্মার নিরাপত্তার জন্য হোমগার্ড, এসকর্ট ও ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। কিন্তু এই মোহনবাবু এই তিন ধরনের নিরাপত্তা রক্ষী ছেড়ে দিয়েছেন। কী কারণে তিনি নিরাপত্তা রক্ষী ছেড়ে দিলেন তা নিয়ে মোহনবাবু প্রকাশ্যে মুখ না খুললেও তৃণমূলের অন্দরে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। দলের একটি অংশ মনে করছে ক্রমাগত কোনঠাসা  হচ্ছেন মোহনবাবু ও তাঁর অনুগামীরা। বিভিন্ন পদে বসানো হচ্ছে মোহনবাবুর অপছন্দের লোকেদের। সেই কারণেই ক্ষুব্ধ হয়ে এভাবে প্রতিবাদ জানিয়েছেন তিনি। যদিও এই বিষয়ে মোহন শর্মা বলেন, ‘‘আমি পনেরো দিন আগেই সব ধরনের নিরাপত্তা রক্ষী ছেড়ে দিয়েছি। তবে কী কারণে আমি নিরাপত্তা রক্ষী ছেড়েছি তা মিডিয়ার কাছে বলব না। যা বলার আমি দলকে বলব।’’ মোহন শর্মা বর্তমানে আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর পদে রয়েছেন। তিনি জয়গাঁ উন্নয়ন পর্ষদেরও সহ সভাপতি। জেলা আইসিডিএস কমিটিরও চেয়ারম্যান মোহন শর্মা। এছাড়া তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির এই সদস্য ডুয়ার্স কালচারাল ডেভেলপমেন্ট কমিটির (গোর্খা) চেয়ারম্যান পদে রয়েছেন। এছাড়া তৃণমূল কংগ্রেসের চা শ্রমিক সংগঠনেরও রাজ্য সভাপতি তিনি। এহেন একজন রাজনৈতিক নেতার রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ছেড়ে দেওয়ার বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, ‘‘দলে বিষয়টি এখনও আলোচনা হয়নি। আমি মোহনবাবুর সঙ্গে কথা বলব। কেন তিনি রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা রক্ষী ছেড়ে দিলেন তা খতিয়ে দেখা হবে।’’

```