Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা প্রতিরোধে হুগলির জেলাশাসককে সাংসদ তহবিল থেকে এক কোটি টাকা দিলেন লকেট

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: করোনা রুখতে হুগলির জেলাশাসকের হাতে এক কোটি টাকা তুলে দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সাংসদ জানান,মঙ্গলবার সকালেই হুগলির জেলাশাসককে এ ব্যাপারে মেল পাঠিয়ে দিয়েছেন তিনি।  করোনাভাইরাস রোধের জন্য ও পর্যাপ্ত চিকিৎসা

করোনা প্রতিরোধে হুগলির জেলাশাসককে সাংসদ তহবিল থেকে এক কোটি টাকা দিলেন লকেট

শেষ আপডেট: 24 March 2020 08:08

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: করোনা রুখতে হুগলির জেলাশাসকের হাতে এক কোটি টাকা তুলে দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সাংসদ জানান,মঙ্গলবার সকালেই হুগলির জেলাশাসককে এ ব্যাপারে মেল পাঠিয়ে দিয়েছেন তিনি।  করোনাভাইরাস রোধের জন্য ও পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থার জন্য ওই অর্থ দিয়েছেন হুগলির সাংসদ। লকেট জানান, করোনাভাইরাসে আক্রান্তদের জন্য হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, অ্যাম্বুল্যান্স কেনা, বা মাস্ক বিলি, যে কোনও কিছুর জন্য এই অর্থ ব্যয় করা যাবে। জেলাশাসক যা ভাল মনে করবেন, সেই খাতেই সাংসদ তহবিলের এই অর্থ কাজে লাগাতে পারেন। তিনি বলেন, ‘‘এখন এটা দিলাম। প্রায়োরিটির ভিত্তিতে এই অর্থ কাজে লাগানো হোক, আগামীদিনে আমি আবারও সাহায্যের জন্য তৈরি। সামনে কেমন দিন আসছে, তাতো এখনই বলা যাচ্ছে না। এখনই যদি মানুষের পাশে দাঁড়াতে না পারি তাহলে কখন দাঁড়াব?’’ তাঁর সাংসদ তহবিলের টাকা হুগলির মানুষের উন্নয়নে কাজে লাগানো হচ্ছে না বলে একাধিকবার অভিযোগ জানিয়েছেন লকেট। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে এর প্রতিবাদে ধর্নায় বসবেন বলে ঠিক করেছিলেন এই বিজেপি সাংসদ। সাংসদ তহবিলের টাকা খরচ হয় জেলাশাসকের মাধ্যমে। বিষয়টি নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি হুগলির জেলাশাসক ওয়াই রত্নাকর রাওয়ের সঙ্গে বৈঠকও করেন তিনি। এ পর্যন্ত তাঁর সাংসদ তহবিলের টাকা বিশেষ কিছুই খরচ হয়নি বলেও জানা গেছে। সোমবারই করোনা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য ৫০ লক্ষ টাকা পুরুলিয়ার জেলাশাসককে দিয়েছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। লকেট বলেন, ‘‘প্রত্যেকেই এগিয়ে আসছেন নিজেদের মতো করে। এই দুর্বিপাকের সময় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক জনপ্রতিনিধিরই দায়িত্ব।’’

```