Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের ধস ইসিএলের খনি এলাকায়, পাণ্ডবেশ্বরে একাধিক আবাসনের দেওয়ালে ফাটল ধরায় আতঙ্ক

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ফের খনি এলাকায় ধস। সোমবার বিকেলে পাণ্ডবেশ্বরের ৮ নম্বর আবাসন এলাকায় ধস নামে। কেউ হতাহত না হলেও আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন বিকেল চারটে নাগাদ ধস নামে। ধসের জেরে এলাকার ৫০টিরও

ফের ধস ইসিএলের খনি এলাকায়, পাণ্ডবেশ্বরে একাধিক আবাসনের দেওয়ালে ফাটল ধরায় আতঙ্ক

শেষ আপডেট: 28 September 2020 15:25

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ফের খনি এলাকায় ধস। সোমবার বিকেলে পাণ্ডবেশ্বরের ৮ নম্বর আবাসন এলাকায় ধস নামে। কেউ হতাহত না হলেও আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন বিকেল চারটে নাগাদ ধস নামে। ধসের জেরে এলাকার ৫০টিরও বেশি আবাসন ক্ষতিগ্রস্ত হয়। আবাসনের মধ্যে যেমন ফাটল ধরে তেমনি আবাসনের বাইরে পাঁচিলের একাংশ ভেঙে যায়। ধস নামার পরে বিস্তীর্ণ এলাকায় মাটিও বেশ কিছুটা বসে যায়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। তাঁরা জানান, রাতে এই ঘটনা ঘটলে বড় বিপর্যয় ঘটতে পারত। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ইসিএলের আধিকারিকরা। তাঁদের সামনেই ক্ষোভ উগরে দেন আবাসিকদের একাংশ। সিয়ারাম গোপ, যশোয়ারা খট্টররা বলতে থাকেন, ‘‘খনিতে কয়লা কেটে নেওয়ার পর সেই ফাঁকা জায়গা বালি দিয়ে ভরাট করা নিয়ম। বেশিরভাগ ক্ষেত্রেই সেই কাজ হয় না বলে বারবার অভিযোগ উঠছে। মাঝেমধ্যেই ধস নামছে এলাকায়। অভিযোগ যে সত্যি, এটা তারই প্রমাণ। এত আতঙ্ক নিয়ে এই আবাসনে আর থাকতে চাই না। আমাদের জন্য অন্য আবাসনের ব্যবস্থা করা হোক।’’ খবর পেয়ে ঘটনাস্থলে যান পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্রপ্রসাদ তিওয়ারি। তিনি বলেন, ‘‘আবাসন যখন ইসিএলের এবং কর্মীরাও ইসিএলের তখন তাদেরই ব্যবস্থা নিতে হবে। আধিকারিকরা আছেন। তাঁরা দেখুন। আমরাও পাশে দাঁড়াব। ইসিএল কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ ফাটল যদি আরও বাড়ে তাহলে বিপদে পড়ে যাবেন মানুষ। সেক্ষেত্রে তাঁদের পুনর্বাসন দেওয়া হোক।’’ ইসিএলের এক আধিকারিক জানান, এখানকার আবাসিকদের অন্য আবাসনে পুনর্বাসন দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হবে। কয়েক মাস আগেই কাজোরার জামবাদে ধস নামায় বেশ কয়েকটি পরিত্যক্ত আবাসন ভেঙে পড়ে। বাড়ি চাপা পড়েন সেখানকার আবাসিক এক মহিলা। টানা দশ দিন উদ্ধার কাজ চলার পর তাঁর দেহ উদ্ধার হয়।  

```