Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চোর সন্দেহে মহিলাকে পিটিয়ে খুনের ঘটনায় উত্তপ্ত ভাঙড়, গ্রেফতার সম্পন্ন ব্যবসায়ী

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: চোর সন্দেহে এক মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ভাঙড়ে। গুরুতর জখম তাঁর স্বামী। মৃত বধূর নাম সুফিয়া বিবি(৪১)। এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তীব্র উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ভা

চোর সন্দেহে মহিলাকে পিটিয়ে খুনের ঘটনায় উত্তপ্ত ভাঙড়, গ্রেফতার সম্পন্ন ব্যবসায়ী

শেষ আপডেট: 17 October 2020 05:27

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: চোর সন্দেহে এক মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ভাঙড়ে। গুরুতর জখম তাঁর স্বামী। মৃত বধূর নাম সুফিয়া বিবি(৪১)। এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তীব্র উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ভাঙড়ের কাশিপুর থানার চিনেপুকুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে এলাকার সম্পন্ন ব্যবসায়ী মইবুল মোল্লার বাড়ি থেকে প্রায় দু’লক্ষ টাকা খোয়া যায়। এরপরেই চোর সন্দেহে ওই এলাকারই বাসিন্দা আলি হোসেন মোল্লাকে ডেকে এনে বেধড়ক মারধর শুরু করে মইবুল মোল্লার পরিবারের লোকজন। লাঠি ও রডের আঘাতে রক্তাক্ত করা হয় তাঁকে। পরে ওই বাড়ির লোকেদের সন্দেহ হয়, চুরির ঘটনায় জড়িত আলি হোসেনের স্ত্রী সুফিয়া বিবি। তখন সুফিয়া বিবিকেও ধরে এনে ব্যাপক মারধর করে তারা। খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু দুজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের কলকাতার আরজিকর হাসপাতালে রেফার করে দেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার। আরজিকর হাসপাতালের ডাক্তাররা সুফিয়া বিবিকে মৃত বলে ঘোষণা করেন। আলি হোসেন মোল্লা এখনও আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন। সুফিয়া বিবির মৃত্যুর খবর জানাজানি হতেই তুমুল উত্তেজনা ছড়ায় চিনেপুকুর গ্রামে। গভীর রাত পর্যন্ত দফায় দফায় চলে বিক্ষোভ। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সোচ্চার হন এলাকার মানুষ। পরিস্থিতি সামাল দিতে গ্রামে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বোস বলেন, ‘‘চোর সন্দেহে পিটিয়ে মারার ঘটনায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এই চারজনকেই গ্রেফতার করা হয়েছে। শনিবার ধৃতদের আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।’’ তিনি জানান, ঘটনায় জড়িত বাকিদের খোঁজেও এলাকায় জোরদার তল্লাশি চলছে। কোনওভাবেই যাতে এই ঘটনাকে ঘিরে ওই এলাকায় নতুন করে অশান্তি না ছড়ায় সে ব্যাপারেও পুলিশ সজাগ রয়েছে।  

```