Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘প্রেমিকতো নয়, ও অসুর’ খুন করে দুঃসাহসিক স্বীকারোক্তি অভিযুক্ত তরুণীর

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর : কোনও অনুশোচনা নেই সরস্বতী মিশ্র ঝাঁর। তাঁর কথায়, “মহিলাদের উপর নির্যাতন যারা চালায়, সেইসব দুষ্কৃতীদের অসুর হিসেবে চিহ্নিত করা উচিত প্রতিটি নারীর। আর তাদের এভাবেই শেষ করে ফেলা উচিত।” শনিবার রাতে রায়গঞ্জ শহর

‘প্রেমিকতো নয়, ও অসুর’ খুন করে দুঃসাহসিক স্বীকারোক্তি অভিযুক্ত তরুণীর

শেষ আপডেট: 13 January 2020 13:00

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর : কোনও অনুশোচনা নেই সরস্বতী মিশ্র ঝাঁর। তাঁর কথায়, “মহিলাদের উপর নির্যাতন যারা চালায়, সেইসব দুষ্কৃতীদের অসুর হিসেবে চিহ্নিত করা উচিত প্রতিটি নারীর। আর তাদের এভাবেই শেষ করে ফেলা উচিত।” শনিবার রাতে রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় গোপাল দাস নামে এক ব্যক্তি খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে সরস্বতীকে। পুলিশের জেরায় সরস্বতী স্বীকার করেন, তিনি একাই খুন করেছেন গোপালকে। আর এতে তাঁর কোনও অনুশোচনাও নেই। কেননা সমাজের একটা অসুরকে বধ করেছেন বলে মনে করেন তিনি। সরস্বতীর অভিযোগ, তাঁর উপর চরম অত্যাচার করত গোপাল। শুধু তাই নয়, তার মেয়ের দিকেও কুনজর ছিল গোপালের। কিশোরী থেকে যুবতী কিংবা বয়স্কা মহিলাদেরও কুনজরে দেখার জন্য নিজের হাতে গোপালকে খুন করেন। শনিবার রাতে রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় খুন হন গোপাল দাস। তাকে ডেকে নিয়ে গিয়ে মদ্যপান করিয়ে গলায় ছুরি চালিয়ে খুন করা হয়েছিল বলে অভিযোগ। মৃতের পরিবারের পক্ষ থেকে গোপালের প্রেমিকা মিলনপাড়ার বাসিন্দা সরস্বতী মিশ্র ঝাঁ এর নামে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় সরস্বতী মিশ্র ঝাঁকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, তিনি যে একাই গোপালকে খুন করেছেন অকপটে তা স্বীকারও করেছেন সরস্বতী। সোমবার তাঁকে রায়গঞ্জ আদালতে তোলা হলে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

```