Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বামীর ঘাতক সন্দেহে নদিয়ায় স্ত্রীকে মারধর করে মাথার চুল কেটে দিল গ্রামবাসীরা

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বিবাহ-বহির্ভূত সম্পর্কের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ। তারই জেরে স্বামীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। এই কাজে ওই মহিলার মেয়ে এবং তাঁর প্রেমিক তাঁকে সহযোগিতা করেছে বলে অভিযোগ উঠেছে। আর এই অভিযো

স্বামীর ঘাতক সন্দেহে নদিয়ায় স্ত্রীকে মারধর করে মাথার চুল কেটে দিল গ্রামবাসীরা

শেষ আপডেট: 5 October 2020 09:50

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বিবাহ-বহির্ভূত সম্পর্কের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ। তারই জেরে স্বামীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। এই কাজে ওই মহিলার মেয়ে এবং তাঁর প্রেমিক তাঁকে সহযোগিতা করেছে বলে অভিযোগ উঠেছে। আর এই অভিযোগেই সোমবার সকালে ওই তিনজনের উপর চড়াও হয় এলাকার মানুষ। তাঁদের মারধর করা হয়। পুলিশসূত্রে জানা গেছে, নদিয়ার রানাঘাট থানার কুপার্স পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন অজয় ঘরামি (৩৭)। পেশায় মৃৎশিল্পী। অজয়ের পরিবারের অভিযোগ, তাঁর স্ত্রীর সঙ্গে কুপার্স ১২ নম্বর ওয়ার্ডের বছর ৪৫ এর এক ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এবং সেই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল আগে থেকেই। এই সম্পর্কের জেরেই রবিবার গভীর রাতে অজয়কে শ্বাসরোধ করে খুন করে তাঁর স্ত্রী। তাকে সহযোগিতা করে তার মেয়ে ও প্রেমিক। সোমবার সকালে ঘর থেকে অজয়ের দেহ মিলতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তিনজনকেই প্রচণ্ড মারধর করে তারা। মৃত ব্যক্তির স্ত্রীর মাথার চুল কেটে দেয়। পরে পুলিশ এসে মা, মেয়ে এবং প্রেমিককে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে। মৃত ব্যক্তির স্ত্রীকে মারধর এবং চুল কেটে নেওয়ার প্রসঙ্গে কুপার্স ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কুপার্স শহর তৃণমূল কংগ্রেস সভাপতি পিন্টু দত্ত বলেন, ‘‘যেহেতু মৃত্যুর ঘটনা ঘটেছে তাই স্থানীয় মানুষদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। যে পরিস্থিতিতে বিষয়টি ঘটে গিয়েছে, সেইসময় কোনও কিছু রোধ করার মতো পরিস্থিতি ছিল না।’’ মৃতের স্ত্রী অভিযোগ করেন, স্বামীর সঙ্গে নানাকিছু নিয়ে বিবাদ ছিল আগে তাঁর। এই নিয়ে তাঁর স্বামী বেশ কয়েকবার মারধরও করেন তাঁকে। মেয়ের বক্তব্য, তার বাবা আত্মহত্যা করেছেন। তিনি খুন হননি। কাজেই খুনে সহযোগিতা করারও প্রশ্ন ওঠে না। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। এখনও কেউ গ্রেফতার হয়নি।  

```