Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেওরকে মারধরে বাধা দেওয়ায় বাসন্তীতে বধূর উপর হামলা করল মদ্যপ দুষ্কৃতীরা

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: অকথ্য ভাষায় গালিগালাজ করছিল এলাকার চার মদ্যপ দুষ্কৃতী। প্রতিবাদ করেছিলেন এলাকার এক যুবক। তাতেই তার উপর চড়াও হয় ওই দুষ্কৃতীরা। দেওরকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন এলাকার এক বধূ। তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল

দেওরকে মারধরে বাধা দেওয়ায় বাসন্তীতে বধূর উপর হামলা করল মদ্যপ দুষ্কৃতীরা

শেষ আপডেট: 4 August 2020 08:52

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: অকথ্য ভাষায় গালিগালাজ করছিল এলাকার চার মদ্যপ দুষ্কৃতী। প্রতিবাদ করেছিলেন এলাকার এক যুবক। তাতেই তার উপর চড়াও হয় ওই দুষ্কৃতীরা। দেওরকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন এলাকার এক বধূ। তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ওই মদ্যপ যুবকদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সবিতা রায়। সোমবার রাতে ঘটনাটি ঘটে বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ফুলমালঞ্চ গ্রামে। স্থানীয় সুত্রে জানা গেছে এদিন রাত প্রায় ন’টা নাগাদ পাড়ার চার যুবক মিঠু মাইতি, প্রমথ মাইতি, কালী নস্কর ও বাবু নস্কররা এলাকায় মদের আসরের বসে আকন্ঠ মদ পান করে। এরপরেই শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ। মহিলাদের সামনে এমন গালিগালাজ করতে দেখে তাদের বাধা দেন স্থানীয় যুবক বসুদেব রায়। আর তাতেই বসুদেবের উপর ঝাঁপিয়ে পড়ে তারা। ব্যাপক মারধের করে তাঁকে। পরে একটি বিদ্যুতের খুঁটির গায়ে জাপটে ধরে প্রতিবাদী যুবকের গলায় লাঠি দিয়ে চেপে ধরে। ওই যুবকের চিৎকারে পাড়ার লোকজন বেরিয়ে আসেন। বেরিয়ে আসেন ওই যুবকের বৌদি সবিতা রায়ও। মদ্যপ চার যুবক তাঁর দেওরকে বেধড়ক মারধর করছে দেখে বাধা দিতে এগিয়ে যান সবিতা। অভিযোগ, সেই সময় প্রতিবাদী যুবককে ছেড়ে দিয়ে ওই বধূর উপর লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ওই চার দুষ্কৃতী। তাঁর মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে তারা। লাঠির আঘাতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সবিতা। সেই অবস্থাতেই গালিগালাজ করতে করতে এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। এলাকার মানুষজন সবিতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ওই বধূর আঘাত গুরুতর বলে জানিয়েছেন ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসকরা। ওই বধূর স্বামী মদন রায় মদ্যপ যুবকদের বিরুদ্ধে বাসন্তী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বাসন্তী থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে ওই দুষ্কৃতীরা সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের খোঁজে তল্লাশি চলছে। সোমবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষ।

```