Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাস্তার কুকুরকে খাবার দেওয়া নিয়ে বচসা, হাওড়ায় প্রতিবেশীর মারে হাসপাতালে তরুণী

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: রাস্তার কুকুরদের খাওয়ানো নিয়ে ঝামেলা জের। প্রতিবেশীকে বেধড়ক মারল করল এক যুবক। জখম ওই তরুণী হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। লিলুয়া থানা এলাকার সূর্যনগরের বাসিন্দা কল্পনা বর্ধন

রাস্তার কুকুরকে খাবার দেওয়া নিয়ে বচসা, হাওড়ায় প্রতিবেশীর মারে হাসপাতালে তরুণী

শেষ আপডেট: 22 September 2020 17:38

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: রাস্তার কুকুরদের খাওয়ানো নিয়ে ঝামেলা জের। প্রতিবেশীকে বেধড়ক মারল করল এক যুবক। জখম ওই তরুণী হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। লিলুয়া থানা এলাকার সূর্যনগরের বাসিন্দা কল্পনা বর্ধন প্রত্যেকদিন এলাকার কুড়ি-পঁচিশটা কুকুরকে দিনের বেলা এবং রাতে খাবার খাওয়ান। গত দশ বছর ধরে ওই বধূ তাঁর স্বামী এবং মেয়েকে সঙ্গে নিয়ে এই কর্মযজ্ঞ চালান। প্রতিদিন পথ কুকুরদের ভাত এবং মুরগির ছাট রান্না করে খাওয়ান এই পরিবারটি। এই নিয়েই এলাকার বেশ কিছু প্রতিবেশীর সঙ্গে তাদের মাঝেমধ্যে গন্ডগোল লাগে। অভিযোগ, রবিবার রাত একটা নাগাদ কল্পনাদেবীর প্রতিবেশী রাজা চন্দ হঠাৎ তাঁদের বাড়িতে চড়াও হয়। কল্পনাদেবীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি বাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ। সেই সময় কল্পনাদেবীর মেয়ে দিয়া প্রতিবাদ করলে রাজা তাকে কাঠের মোটা বাটাম দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মাথায়, ঘাড়ে এবং পিঠে তীব্র যন্ত্রণা শুরু হয়। মাথার যন্ত্রণা বাড়তে থাকলে মঙ্গলবার তাঁকে ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন। এই ঘটনার পর লিলুয়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে ওই পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

```