Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরকীয়ার ‘শাস্তি’ দিতে এবার যুবক ও মহিলাকে বেঁধে রেখে মার ধুপগুড়িতে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ময়নাগুড়ি ও দাসপুরের রেশ কাটতে না কাটতেই এবার মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকল ধূপগুড়ি। পরকীয়ার ‘শাস্তি’ দিতে এক পুরুষ ও মহিলাকে বেঁধে রেখে চলল নির্যাতন। অভিযোগ উঠেছে গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটন

পরকীয়ার ‘শাস্তি’ দিতে এবার যুবক ও মহিলাকে বেঁধে রেখে মার ধুপগুড়িতে

শেষ আপডেট: 30 June 2021 13:07

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ময়নাগুড়ি ও দাসপুরের রেশ কাটতে না কাটতেই এবার মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকল ধূপগুড়ি। পরকীয়ার ‘শাস্তি’ দিতে এক পুরুষ ও মহিলাকে বেঁধে রেখে চলল নির্যাতন। অভিযোগ উঠেছে গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি ব্লকের পূর্ব মাগুরমারীর গিলান্ডি নদীর পাড় সংলগ্ন এলাকায়। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশসূত্রে জানা গেছে, গিলান্ডি পাড় সংলগ্ন এলাকায় ওই মহিলার বাস। তাঁর পাঁচ বছরের একটি সন্তান রয়েছে। ওই যুবক পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। বিবাহিত ওই যুবকের দুটি সন্তান রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ওই মহিলার বাড়িতে এসেছিল ওই যুবক। এরপরেই স্থানীয়রা ওই যুবককে ধরে বেঁধে ফেলে। বেঁধে ফেলা হয় ওই মহিলাকেও। তারপর শুরু হয় নির্যাতন। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে দুজনকেই উদ্ধার করে নিয়ে আসে। রাতেই দুজনের ডাক্তারি পরীক্ষা করানো হয়। গ্রামবাসীরা বলেন, সন্ধের সময় এরা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। তখনই তাদের ধরে বেঁধে রাখা হয়। তবে মারধর করা হয়নি। জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নিয়েছে। আমরা ইতিমধ্যে ৪ জনকে আটক করেছি। এদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’ এ মাসের মাঝামাঝি পরকীয়ার শাস্তি দিতে ময়নাগুড়িতে এক মহিলার চুল কেটে নিয়ে তাঁকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল পড়শিদের বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায়। সেই ঘটনার এক সপ্তাহ আগে পরকীয়ার শাস্তি দিতে নগ্ন করে মারধর করা হয়েছিল এক মহিলাকে। আলিপুরদুয়ারের সেই ঘটনায় শোরগোল পড়েছিল গোটা রাজ্যজুড়ে। ওই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দেয় জাতীয় মহিলা কমিশন। গত রবিবার পরকীয়ার শাস্তি দিতে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে এক মহিলাকে গলায় জুতোর মালা পরিয়ে গোটা গ্রামে ঘোরায় গ্রামবাসীদের একাংশ। বারবার এমন ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন।

```