রাস্তায় ছবি এঁকে করোনাভাইরাস নিয়ে মানুষকে সচেতন করলেন কাকদ্বীপের শিল্পীরা
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: করোনাভাইরাস রুখতে লকডাউনের মধ্যেই এবার রং তুলি নিয়ে পথে শিল্পীরা। ফাঁকা জাতীয় সড়ক, ফাঁকা পথঘাট। সেখানে লিখে আর ছবি এঁকে মারণ ভাইরাসের বিরুদ্ধে মানুষকে সচেতন করছেন তাঁরা।
করোনাভাইরাসের বিরূদ্ধে ক্রমাগত মানু
শেষ আপডেট: 27 March 2020 06:33
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: করোনাভাইরাস রুখতে লকডাউনের মধ্যেই এবার রং তুলি নিয়ে পথে শিল্পীরা। ফাঁকা জাতীয় সড়ক, ফাঁকা পথঘাট। সেখানে লিখে আর ছবি এঁকে মারণ ভাইরাসের বিরুদ্ধে মানুষকে সচেতন করছেন তাঁরা।
করোনাভাইরাসের বিরূদ্ধে ক্রমাগত মানুষকে সতর্ক করছে সরকার। করা হয়েছে লকডাউন-সহ একাধিক পদক্ষেপ। করোনাভাইরাস থেকে জনগণকে সচেতন করতে এগিয়ে এলেন শিল্পীরাও। কাকদ্বীপের নিশ্চিন্দিপুরের বাসিন্দা চিত্রশিল্পী তাপস নিয়োগী। তিনি ও তাঁর ছ’জন সহ-শিল্পী এবং ছাত্র রং-তুলি নিয়ে পথে নামলেন শুক্রবার। বিভিন্ন রাস্তাজুড়ে ছবি এঁকে করোনাভাইরাস নিয়ে সচেতন করলেন মানুষকে।

কুলপি ১১৭ নম্বর জাতীয় সড়ক। রাতদিন গাড়ি চলাচলের অন্ত থাকে না। এখন লকডাউনের জেরে ধূধূ করছে। শুক্রবার সকালে তাপসবাবু ও তাঁর সহ-শিল্পীদের দেখা গেল এই রাস্তায়। হাতে গোনা মানুষ, যাঁরা পথে নেমেছেন তাঁদের চোখ টানতে রাস্তা জুড়ে বড় বড় করে রঙের আঁচড়ে বাড়িতে থাকার বার্তা দিচ্ছেন।
রাস্তার কালো পিচে হলুদ রঙে লেখা ‘আপনি বাঁচুন অপরকে বাঁচান’, বা ‘ঘরে থাকুন, সরকারের সঙ্গে সহযোগিতা করুন’, এমন নানান বার্তা। লকডাউন ভেঙে কেন তাঁরা রাস্তায়? এ প্রশ্নের উত্তরে তাপসবাবুর জবাব, ‘‘দায়বদ্ধতা থেকেই পথে নেমেছি। মানুষকে সচেতন করতে ছবি আঁকছি রাস্তায়। তবে নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখেই। বিবেকবোধ থেকেই গৃহবন্দি থাকুক মানুষ,এটাই আমাদের বার্তা।’’
শুধু জাতীয় সড়ক নয়, পাড়ায় পাড়ায় বেশ কিছু রাস্তাতেও কথা আর ছবিতে করোনাভাইরাস নিয়ে সতর্ক হওয়ার বার্তা দিলেন তাঁরা।