Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা সতর্কতায় থানার আইসির ছবি দিয়ে দোকানে দোকানে পোস্টার ব্যবসায়ীদের

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: করোনার বিরুদ্ধে সচেতনতা প্রচারে পুলিশ আধিকারিকের ছবি দিয়ে পোস্টার ছাপানো হল জলপাইগুড়িতে। জলপাইগুড়ি দিনবাজার কমিটির পক্ষ থেকে এই পোস্টার লাগানো হচ্ছে দোকানে দোকানে। শতাব্দী প্রাচীন জলপাইগুড়ি দিনবাজারে গেলে প্রতিট

করোনা সতর্কতায় থানার আইসির ছবি দিয়ে দোকানে দোকানে পোস্টার ব্যবসায়ীদের

শেষ আপডেট: 19 April 2020 11:43

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: করোনার বিরুদ্ধে সচেতনতা প্রচারে পুলিশ আধিকারিকের ছবি দিয়ে পোস্টার ছাপানো হল জলপাইগুড়িতে। জলপাইগুড়ি দিনবাজার কমিটির পক্ষ থেকে এই পোস্টার লাগানো হচ্ছে দোকানে দোকানে। শতাব্দী প্রাচীন জলপাইগুড়ি দিনবাজারে গেলে প্রতিটি দোকানের সামনে এখন দেখা যাবে জলপাইগুড়ির কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকারের ছবি-সহ পোস্টার। যাতে লেখা নো মাস্ক নো সেল। বাজার কমিটির সদস্যদের বক্তব্য, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার নিয়ে মানুষকে সচেতন করা, লকডাউনে গৃহবন্দি অবস্থায় মানুষের একঘেয়েমি কাটাতে ব্যবস্থা নেওয়া, এই সমস্ত ক্ষেত্রেই জলপাইগুড়ি কোতোয়ালি থানার আই সি বিশ্বাশ্রয় সরকারের প্রসংশনীয় ভূমিকা রয়েছে। একই সঙ্গে লকডাউন ভাঙছে‌ন যাঁরা তাঁদের বিরুদ্ধেও উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন তিনি। শহরের মানুষের কাছে এই পুলিশ আধিকারিকের গ্রহণযোগ্যতা অনেক বেশি বলে মনে করছে জলপাইগুড়ি দিনবাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা। তাই মিটিং ডেকে তাঁর ছবি দিয়ে পোস্টার লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তাঁরা। বাজারের ব্যবসায়ী অজয় পাল বলেন, ‘‘মাস্ক না পরলে আমরা কাউকে কোনও জিনিস দেব না। এটা আমাদের সিদ্ধান্ত।’’ আর বাজারের এক্সিকিউটিভ কমিটির সদস্য সুমিতকুমার বসু বললেন, ‘‘শহরে বিশ্বাশ্রয়বাবুর সম্পর্কে মানুষ খুব শ্রদ্ধাশীল। তাই ওঁর ছবি দেখলে মানুষ আরও বেশি সচেতন হবে বলেই আমরা মনে করি। তাই পোস্টারে ওঁর ছবি ব্যবহার করেছি। এতে আরও ভাল ফল পাওয়া যাবে।’’ সচেতনতা পোস্টারে তাঁর ছবি ব্যবহার নিয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি বিশ্বাশ্রয়বাবু। জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথরাও ইলওয়াড জানান, এই বিষয়ে তাঁর কিছু জানা নেই। খোঁজ নেবেন।    

```