Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

চাকদহে কারখানা তৈরিতে বাধা পেয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে চিঠি শিল্পপতির

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: দুষ্কৃতী তাণ্ডবে অতিষ্ট শিল্পপতি দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের। চাকদহ থানার শিমুরালি নরপতি পাড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি অত্যাধুনিক ফুড প্রসেসিং ইউনিট গড়ে তুলতে চান অরুণকুমার মাইতি নামে এক শিল্পপ

চাকদহে কারখানা তৈরিতে বাধা পেয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে চিঠি শিল্পপতির

শেষ আপডেট: 2 January 2021 11:07

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: দুষ্কৃতী তাণ্ডবে অতিষ্ট শিল্পপতি দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের। চাকদহ থানার শিমুরালি নরপতি পাড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি অত্যাধুনিক ফুড প্রসেসিং ইউনিট গড়ে তুলতে চান অরুণকুমার মাইতি নামে এক শিল্পপতি। এর জন্য ওই এলাকায় ২০১৭ সালে ৪৭ বিঘা জমি কিনেছিলেন তিনি। বর্তমানে সেই জমির উপরে ফুড প্রসেসিং এবং প্রিজারভেটিভ শিল্পকে গড়ে তুলতে চাইছেন তিনি। গত বছরের গোড়ার দিকে কারখানার শেড বানিয়ে তাতে মাটি ফেলে উপযুক্ত পরিকাঠামো তৈরি করেছিলেন। তারপরে করোনার কারণে কাজ বন্ধ রেখেছিলেন। দীর্ঘ ১০ মাস পরে কারখানায় আসেন। তাঁর অভিযোগ,এই ক'মাসের মধ্যে কারখানার মাটি সহ বেশ কিছু জিনিসপত্র চুরি হয়ে যায়। আরও অভিযোগ, জমির উপর দিয়ে ড্রেন কেটে দেয় বেশ কিছু দুষ্কৃতী। এর প্রতিবাদ করায় কারখানা তৈরি করতে বাধা দিচ্ছেন জনা পাঁচেক দুষ্কৃতী। গত কয়েকদিন আগে এলাকার বাসিন্দাদের সঙ্গে বসে মীমাংসা সূত্র খুঁজে বার করতে চেয়েছিলেন। কিন্তু আলোচনা হলেও, পরবর্তী সময়ে ড্রেন কাটাকে কেন্দ্র করে বিবাদ তৈরি হয়। এলাকায় চলে বোমাবাজি। চাকদহ থানায় ৫ জনের নামে অভিযোগ দায়ের করেছেন ওই শিল্পপতি। পাশাপাশি মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছেও সেই চিঠি দিয়ে দরবার করেছেন। অন্যদিকে গ্রামবাসীদের দাবি, জায়গাটির নিচু হওয়ার কারণে জল নিষ্কাশনের ব্যবস্থার জন্য ড্রেন কাটা হয়েছিল। সেই ড্রেনটি বুজিয়ে দিতে চাইছেন ওই জমির মালিক। ওই জমির মালিকের সঙ্গে আলোচনার পরেও তিনি বহিরাগত লোক এনে গন্ডগোল পাকিয়ে ইস্যু তৈরি করতে চাইছেন। চাকদায় বিধায়ক তথা ক্ষুদ্র কুটির শিল্প দফতরের প্রতিমন্ত্রী রত্না ঘোষ কর জানান, ওই জমির উপরে আগে একটি ক্যানেল তৈরি করা ছিল। যা দিয়ে প্রায় ১০০ বিঘা জমির জল বার করা হয়। তাই নিয়েই বিবাদ। তবে শিল্প-কারখানা তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন।

```