Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বিশ্বকর্মার মূর্তি সাজিয়ে বসে রয়েছে বর্ধমানের পটুয়াপাড়া, বিক্রি তলানিতে

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দাম চড়েছে। কিন্তু বিক্রি তলানিতে। এই হল সংক্ষেপে বিশ্বকর্মা পুজোর আগের দিনের মূর্তি বিক্রির ছবি। প্রতিবারের মতো এবারেও বিশ্বকর্মার মূর্তির পসরা সাজানো রয়েছে শহরের বেশ কয়েকটি এলাকায়। কার্জন গেট, ঊৎসব ময়দান, র

বিশ্বকর্মার মূর্তি সাজিয়ে বসে রয়েছে বর্ধমানের পটুয়াপাড়া, বিক্রি তলানিতে

শেষ আপডেট: 16 September 2020 16:13

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দাম চড়েছে। কিন্তু বিক্রি তলানিতে। এই হল সংক্ষেপে বিশ্বকর্মা পুজোর আগের দিনের মূর্তি বিক্রির ছবি। প্রতিবারের মতো এবারেও বিশ্বকর্মার মূর্তির পসরা সাজানো রয়েছে শহরের বেশ কয়েকটি এলাকায়। কার্জন গেট, ঊৎসব ময়দান, রথতলা, বোরহাটে প্রতিবারের মতো এবারও মূর্তি সাজিয়ে বসে রয়েছেন বিক্রেতারা। তবে মূর্তির সংখ্যা অনেক কম। তাও বিক্রি নেই। বিক্রেতারা জানান, অন্যবার একেকজন দেড়শো মূর্তি বানালেও এবার সেখানে বানিয়েছেন পঞ্চাশটির মতো মূর্তি। করোনা পরিস্থিতিতে কাঁচামালের লাগামছাড়া দর বেড়েছে। বেড়েছে খড় সুতলি থেকে রঙের দামও। দাম বেড়েছে অন্যান্য উপকরণেরও। অথচ বিক্রি নেই মূর্তির। তাই মাথায় হাত প্রতিমা শিল্পীদের। একেই এবার দুর্গা প্রতিমার বরাত মেলেনি। হতাশার অন্ধকার পটুয়াপাড়ায়। বিশ্বকর্মা পুজোর আগের দিন এমন পরিস্থিতিতে তাই দীর্ঘশ্বাসই শুধু সম্বল। করোনা আবহে এবারে নমো নমো করে পুজো হচ্ছে বেশিরভাগ জায়গাতেই। অনেক কারখানা বন্ধ। তাছাড়া অনেক অফিসেও ধূমধাম করে পুজো হয়। হয় খাওয়াদাওয়া। সাংস্কৃতিক অনুষ্ঠান। দু’দিন ধরে মাইক বাজে গোটা জিটি রোডে। কিন্তু এবারে সবই কেমন ছন্নছাড়া। ক্রেতাদের অনেকেই জানান, নিয়ম রক্ষা করতে হবে। তাই বাধ্য হয়ে পুজোর আয়োজন করছেন তাঁরা। কিন্তু বাজেট কম। সেই তুলনায় মূর্তির দাম অনেক বেশি। তাই দরদাম করে ঠাকুর কেনার পালা চলছে। তেমন ভিড় নেই কোথাও। মোটের উপর গড়িয়ে গড়িয়ে চলছে বেচাকেনা। বিশ্বকর্মা পুজোর আগের দিনের চেনা ছবি পুরোপুরি উধাও।  

```