Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অশান্তির জেরে স্ত্রীর পিঠে ছুরি বসিয়ে দিল স্বামী, প্রাণ বাঁচালেন কাঁথি হাসপাতালের ডাক্তাররা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: লকডাউনের জেরে কাজ বন্ধ মাছের ভেড়িতে। তাই রোজগারও বন্ধ। বাড়িতে থেকে বাড়ছিল হতাশা। বুধবার রাতে চূড়ান্ত অশান্তি হয় স্ত্রীর সঙ্গে। অভিযোগ, রাগে দিশেহারা হয়ে ধারালো ছুরি স্ত্রীর পিঠে বসিয়ে দেয় স্বামী। কাঁথি হাসপ

অশান্তির জেরে স্ত্রীর পিঠে ছুরি বসিয়ে দিল স্বামী, প্রাণ বাঁচালেন কাঁথি হাসপাতালের ডাক্তাররা

শেষ আপডেট: 16 April 2020 06:31

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: লকডাউনের জেরে কাজ বন্ধ মাছের ভেড়িতে। তাই রোজগারও বন্ধ। বাড়িতে থেকে বাড়ছিল হতাশা। বুধবার রাতে চূড়ান্ত অশান্তি হয় স্ত্রীর সঙ্গে। অভিযোগ, রাগে দিশেহারা হয়ে ধারালো ছুরি স্ত্রীর পিঠে বসিয়ে দেয় স্বামী। কাঁথি হাসপাতালের ডাক্তারদের চূড়ান্ত তৎপরতায় অবশ্য কোনওক্রমে প্রাণে বাঁচলেন মহিলা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মারিশদা থানার দক্ষিণ কানাইদিঘি গ্রামে বাড়ি অভিযুক্ত শ্রীকৃষ্ণ সর্দারের। চিংড়ি মাছের ভেড়িতে কাজ করে সংসার চলত তাদের। লকডাউনের জেরে কাজ বন্ধ। তাই আয়ও নেই। এই নিয়ে লেগেই থাকতো সাংসারিক অশান্তি। বুধবার রাতে সেই অশান্তিই চরম আকার নেয়। ছুটে এসে স্ত্রীর পিঠে ছুরি বসিয়ে দেয় শ্রীকৃষ্ণ। জানা গিয়েছে ছুরি  হাতের তলা দিয়ে বেরিয়ে গিয়েছিল শ্রীকৃষ্ণের স্ত্রী সারদামণির। তাঁর আর্ত চিৎকারে ছুটে আসেন এলাকার মানুষ। ততক্ষণে শ্রীকৃষ্ণ থানায় গিয়ে আত্ম সমর্পণ করেছে। প্রতিবেশীরাই সারদামণিকে নিয়ে কাঁথি হাসপাতালে যান। প্রায় তিনঘণ্টা ধরে অপারেশন করে এই মহিলার প্রাণ রক্ষা করেন কাঁথি হাসপাতালের ডাক্তাররা। তাঁরা জানান, ছুরিটি হার্টের খুব কাছ দিয়ে চলে গিয়েছিল। হার্টে লাগলে ওই মহিলাকে প্রাণে বাঁচানো কঠিন হত। মারিশদা থানার পুলিশ জানিয়েছে, ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার সকালে মহিলা কিছুটা সুস্থ হওয়ায় তাঁর সঙ্গে কথা বলা হচ্ছে।

```