Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

হাওড়া হাসপাতালের সুপারেরও করোনা সংক্রমণ! ভর্তি এমআর বাঙ্গুর হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া:  হাওড়া হাসপাতালের সুপারের শরীরেও মিলল করোনার ভাইরাস। বেলেঘাটা আইডিতে পরীক্ষার পর এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে ডাঃ নারায়ণ চট্টোপাধ্যায়কে। জানা গেছে,হোম কোয়ারেন্টাইনেই ছিলেন তিনি। দু’দিন আগে করোনার বেশ কয়েকটি

হাওড়া হাসপাতালের সুপারেরও করোনা সংক্রমণ! ভর্তি এমআর বাঙ্গুর হাসপাতালে

শেষ আপডেট: 9 April 2020 08:09

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া:  হাওড়া হাসপাতালের সুপারের শরীরেও মিলল করোনার ভাইরাস। বেলেঘাটা আইডিতে পরীক্ষার পর এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে ডাঃ নারায়ণ চট্টোপাধ্যায়কে। জানা গেছে,হোম কোয়ারেন্টাইনেই ছিলেন তিনি। দু’দিন আগে করোনার বেশ কয়েকটি উপসর্গ দেখা দেয় তাঁর শরীরে। এরপরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলেই স্বাস্থ্য দফতর সূত্রে খবর। সূত্রের খবর, কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে সুপারের গোটা পরিবারকে। এই সময়কালে তাঁর সংস্পর্শে এসেছিলেন প্রায় দু’শো জন। তাঁদেরও কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। এঁদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন সরকারি কর্তা। গত ২৮ মার্চ জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে হাওড়া হাসপাতালের ভর্তি হয়েছিলেন সালকিয়ার বাসিন্দা বছর ৪৮ এর এক মহিলা। করোনার উপসর্গ নিয়ে ভর্তি হলেও ওই মহিলাকে আইসোলেশন ওয়ার্ডে না রেখে জেনারেল ওয়ার্ডে অন্য রোগীদের সঙ্গেই রেখে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। ৩০ তারিখ ওই মহিলার মৃত্যুর পরে নাইসেড থেকে আসা রিপোর্টে জানা যায় তাঁর শরীরে করোনার সংক্রমণ হয়েছিল। এই ঘটনা জানার পরেই হাসপাতাল চত্বরে দেখা দিয়েছিল অসন্তোষ। নার্স ও স্বাস্থ্যকর্মীদের বক্তব্য ছিল, জেনারেল ওয়ার্ডে ওই মহিলা ভর্তি থাকায় সাবধানতা ছাড়াই ওই রোগিণীর সংস্পর্শে গিয়েছেন তাঁরা। হাওড়া হাসপাতালের সুপার নারায়ণবাবুও ওই মহিলাকে দেখতে গিয়েছিলেন বলে জানা গেছে। সেই ঘটনার পর থেকে হাসপাতালের ৩০ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। সুপারও ছিলেন হোম কোয়ারেন্টাইনে।

```