Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বাড়ির উঠোনে বধূর রক্তাক্ত দেহ, উধাও স্বামীর খোঁজে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: মঙ্গলকোটের মাহাত্তুবাপুরে কুপিয়ে মারা হল এক বধূকে। রবিবার রাতে ওই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে ওই বধূর স্বামী। পুলিশ জানিয়েছে নিহত বধূর নাম রেজিনা বেগম (২৬)। স্থান

বাড়ির উঠোনে বধূর রক্তাক্ত দেহ, উধাও স্বামীর খোঁজে পুলিশ

শেষ আপডেট: 2 March 2020 09:07

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: মঙ্গলকোটের মাহাত্তুবাপুরে কুপিয়ে মারা হল এক বধূকে। রবিবার রাতে ওই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে ওই বধূর স্বামী। পুলিশ জানিয়েছে নিহত বধূর নাম রেজিনা বেগম (২৬)। স্থানীয় সূত্রে জানা গেছে, বছর দশেক আগে ভাতার থানার কালিটিকুড়ি গ্রামের মেয়ে রেজিনার সঙ্গে বিয়ে হয়েছিল মঙ্গলকোটের মাহাত্তুবাপুর গ্রামের শাহ মিরাজ হোসেনের। বছরখানেক পর থেকেই পরিবারে অশান্তি চরমে ওঠে। রেজিনার বাবা শেখ রেজাউল হক বলেন, “বিয়ের পর এক বছর ভাল ভাবে সংসার করে আমার মেয়ে। এরপর থেকেই শুরু হয় অশান্তি। বারবার টাকার দাবি করতে থাকে জামাই। আমি একাধিকবার টাকা পাঠিয়েছি মেয়েকে। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই ফের শুরু হত অশান্তি। বারবার টাকা দেওয়ার ক্ষমতা আমারও নেই।” তিনি জানান. রবিবার রাতে ফের টাকা নিয়ে মেয়ের সঙ্গে জামাইয়ের ঝগড়া হয় বলে জানতে পেরেছেন তিনি। তিনি বলেন, “পাশের বাড়ির একজন আমাকে ফোন করে জানায় তোমার মেয়ে মারা গেছে। আমি সঙ্গে সঙ্গে মেয়ের বাড়ি যাই। গিয়ে দেখি উঠোনের মধ্যে আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। মঙ্গলকোট থানার পুলিশও তখন ঘটনাস্থলে। আমি মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। আমি চাই আমার মেয়ের হত্যাকারী কঠিন শাস্তি পাক।” পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাটোয়া হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। তবে লিখিত অভিযোগ পাওয়ার পরেই রেজিনার স্বামীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। দু'টি সন্তান রয়েছে ওই দম্পতির।

```