Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

সামাজিক বয়কট-সহ অন্যান্য সমস্যা মোকাবিলায় ক্লাবগুলিকে পাশে চাইছে স্বাস্থ্য দফতর

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: করোনায় হোম আইসোলেশনে বাড়ছে সামাজিক বয়কট সহ অন্যান্য সমস্যা। পরিস্থিতি সামাল দিতে ক্লাবগুলিকে এবার হাতিয়ার করছে স্বাস্থ্য দফতর। করোনা মোকাবিলায় জলপাইগুড়ি জেলায় শুরু হয়েছে হোম আইসোলেশনে থাকার ব্যবস্থা। ফলে বিভিন্ন

সামাজিক বয়কট-সহ অন্যান্য সমস্যা মোকাবিলায় ক্লাবগুলিকে পাশে চাইছে স্বাস্থ্য দফতর

শেষ আপডেট: 17 August 2020 15:43

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: করোনায় হোম আইসোলেশনে বাড়ছে সামাজিক বয়কট সহ অন্যান্য সমস্যা। পরিস্থিতি সামাল দিতে ক্লাবগুলিকে এবার হাতিয়ার করছে স্বাস্থ্য দফতর। করোনা মোকাবিলায় জলপাইগুড়ি জেলায় শুরু হয়েছে হোম আইসোলেশনে থাকার ব্যবস্থা। ফলে বিভিন্ন পাড়ায় মাঝে মধ্যেই সমস্যায় পড়ছেন হোম আইসোলেশন থাকা রোগী এবং তাঁদের পরিবার। কোনও কোনও এলাকায় সামাজিক বয়কটের মুখে পড়তে হচ্ছে এই সব পরিবারগুলিকে। পরিস্থিতি মোকাবিলায় এবার ক্লাবগুলিকে হাতিয়ার করে সচেতনতা প্রচারে নামতে চলেছে স্বাস্থ্য দফতর। সোমবার জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় ক্লাবগুলির প্রতিনিধিদের নিয়ে স্বাস্থ্য দফতরে একটি সভার আয়োজন করে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর। সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক অভিষেককুমার তিওয়ারি, অফিসার অন স্পেশাল ডিউটি ডাক্তার সুশান্ত রায় সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকেরা। তাঁরা বিভিন্ন ক্লাবের সদস্যদের সঙ্গে কথা বলেন। অফিসার অন স্পেশাল ডিউটি ডাক্তার সুশান্ত রায় বলেন, ‘‘করোনা মোকাবিলায় রাজ্যের অন্যান্য জেলার মতো জলপাইগুড়ি জেলাতে শুরু হয়েছে হোম আইসোলেশন। কিছু সমস্যা আসছে। একথা ঠিক আমি একজন চিকিৎসক। আমি আপনাদের চিকিৎসা দিতে পারবো। কিন্তু আমার পক্ষে একটা পরিবারের হেঁসেল পর্যন্ত পৌঁছনো অসম্ভব। তাই আমরা আজ ক্লাবগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলাম। কেন হোম আইসোলেশন আর কোন পরিস্থিতিতে সেফ হোম বা কোভিড হাসপাতালে একজন করোনা পজিটিভ রোগীকে চিকিৎসা দেওয়া হয় তা বোঝালাম। আশা করি এতে সুফল পাওয়া যাবে।’’

```