Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কেন্দ্রীয় সরকারের চাকরির প্রস্তাব নিয়ে শহিদ বিপুল রায়ের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: বিপুল রায়ের পরিবারকে কেন্দ্রীয় সরকারের গ্রুপ-সি পদে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। শুক্রবার আলিপুরদুয়ারে বিন্দিপাড়াতে শহিদ বিপুল রায়ের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন সস্ত্রীক র

কেন্দ্রীয় সরকারের চাকরির প্রস্তাব নিয়ে শহিদ বিপুল রায়ের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল

শেষ আপডেট: 9 October 2020 13:38

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: বিপুল রায়ের পরিবারকে কেন্দ্রীয় সরকারের গ্রুপ-সি পদে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। শুক্রবার আলিপুরদুয়ারে বিন্দিপাড়াতে শহিদ বিপুল রায়ের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন সস্ত্রীক রাজ্য পাল জগদীপ ধনকর। রাজ্যপালের সঙ্গে একই হেলিকপ্টারে আসেন আর্মির লেফ্টেন্যান্ট জেনারেল অনিল চৌহানও। নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট আগেই এদিন আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে রাজ্যপালের হেলিকপ্টার নামে। সকাল ৮ টা ৫৪ মিনিটে প্যারেড গ্রাউন্ডে নেমে সেখান থেকে সেনা বাহিনীর কনভয়ে সরাসরি বিন্দিপাড়ায় শহিদ বিপুল রায়ের বাড়ি যান রাজ্যপাল। প্রায় ৪০ মিনিট শহিদ পরিবারের সঙ্গে কথা বলেন। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল। তিনি বলেন, ‘‘বীরভূম ও আলিপুরদুয়ারের শহিদ পরিবার নিয়ে আমি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেছি। দুই পরিবারের একজন করে সদস্যের গ্রুপ সি চাকুরি অনুমোদন করেছে কেন্দ্র। শহিদ বিপুল রায়ের স্ত্রীকে সাড়ে পাঁচ লক্ষ টাকা ও শহিদের মায়ের হাতে সাড়ে পাঁচ লক্ষ টাকা মোট ১১ লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। এই অর্থ খুবই সামান্য। দেশের জন্য সর্বোচ্চ এই বলিদান সহজ বিষয় নয়। সেই কারণে সেনাবাহিনীর লেফ্টেন্যান্ট  জেনারেলও আজ ছুটে এসেছেন।’’ এরপরেই তিনি বলেন, ‘‘খুশির খবর দেশ এগোচ্ছে। দেশের প্রাচীন গৌরব ফিরে আসতে দেখা যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী বিশ্বের শীর্ষ নেতাদের মধ্যে স্থান পাচ্ছেন। ভারতের এই অগ্রগতিতে পশ্চিমবঙ্গের গুরুত্ব কম নয়। সেই কারণে পশ্চিমবঙ্গের প্রজাতান্ত্রিক ব্যবস্থায় কোনও কালি লাগতে দেব না।’’ প্রায় একঘণ্টা সময় বিপুল রায়ের বাড়িতে কাটানোর পর ফের সড়কপথে প্যারেড গ্রাউন্ডে এসে সেখান থেকে হেলিকপ্টারে করে বাগডোগরা ফিরে যান সস্ত্রীক রাজ্যপাল। এদিন রাজ্যপালের যাত্রাপথে তাঁকে ধিক্কার জানিয়ে ব্যানার লাগিয়েছিল তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, ‘‘জুন মাসে শহিদ হয়েছেন আমাদের গর্ব বিপুল রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল রায়ের স্ত্রীকে চাকরি দিয়েছেন। তিনি কাজেও যোগ দিয়েছেন। রাজ্য সরকার পাঁচ লক্ষ টাকার চেক শহিদ পরিবারের হাতে তুলে দিয়েছে। প্যারেড গ্রাউন্ডে শহিদ বিপুল রায়ের মূর্তি তৈরি করেছি আমরা। রাজ্যপাল এতদিন কোথায় ছিলেন? সেই কারণে রাজ্যপালের এই সফরকে ভাল চোখে দেখছেন না এলাকার মানুষ।’’ তবে জানা গিয়েছে শহিদ বিপুল রায়ের ভাই বকুল রায় এদিন লিখিতভাবে রাজ্যপালের কাছে কেন্দ্রীয় সরকারের চাকুরির জন্য আবেদন করেছেন। গত ১৫ ই জুন ভারত-চিন সীমান্তের লাদাখে কুড়িজন ভারতীয় সেনা শহিদ হন। তাঁদের মধ্যেই একজন আলিপুরদুয়ারের বিপুল রায়।

```