Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গোর্খাল্যান্ড নিয়ে কেন্দ্রের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকের আগে সুর চড়ালেন গৌতম দেব

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: কেন্দ্র বাংলা বিভাজনের কথা বললে সমস্ত শক্তি দিয়ে প্রতিহত করা হবে। প্রয়োজনে রক্ত দিয়ে রক্ষা করা হবে বাংলাকে। গোর্খাল্যান্ড ইস্যুতে কেন্দ্রের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকের প্রসঙ্গে এভাবেই হুঁশিয়ারি দিলেন রাজ্যের পর্যট

গোর্খাল্যান্ড নিয়ে কেন্দ্রের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকের আগে সুর চড়ালেন গৌতম দেব

শেষ আপডেট: 5 October 2020 15:52

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: কেন্দ্র বাংলা বিভাজনের কথা বললে সমস্ত শক্তি দিয়ে প্রতিহত করা হবে। প্রয়োজনে রক্ত দিয়ে রক্ষা করা হবে বাংলাকে। গোর্খাল্যান্ড ইস্যুতে কেন্দ্রের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকের প্রসঙ্গে এভাবেই হুঁশিয়ারি দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। সোমবার শিলিগুড়িতে তিনি সাংবাদিক বৈঠক করে পর্যটনমন্ত্রী বলেন, ‘‘কেন্দ্র সবসময় বিভাজনের রাজনীতি করে চলছে। ভোট এলেই এরা এভাবে গোর্খাল্যান্ডের ইস্যু তুলে সুড়সুড়ি দেয়। শান্তির বাংলায় অশান্তি সৃষ্টির চেষ্টা আমরা কিছুতেই মানব না। বিজেপি নেতারা রাজ্যে এক কথা বলে। দিল্লিতে তারা আরেক কথা বলে। তাদের ওই দ্বৈত ভূমিকা থাকে। তাই বিভ্রান্তিমূলক এমন সিদ্ধান্ত আলোচনা বৈঠক ডাকা যুক্তরাষ্ট্র কাঠামোর পরিপন্থী।’’ আগামী ৭ অক্টোবর গোর্খাল্যান্ড সংক্রান্ত বিষয় নিয়ে কেন্দ্র ত্রিপাক্ষিক বৈঠকের ডাক দিয়েছে। সে নিয়ে ইতিমধ্যে পাহাড় সরগরম হয়ে উঠেছে। পুরো ঘটনায় ক্ষুব্ধ রাজ্য প্রশাসন। রাজ্যের বক্তব্য, কোনওরকম আলাপ-আলোচনা ছাড়া রাজ্যকে না জানিয়ে এভাবে বৈঠকের ডাক দিতে পারে না কেন্দ্র। পর্যটনমন্ত্রীর অভিযোগ, বরাবরই কেন্দ্র রাজ্য সরকারকে না জানিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এটা করা যায় না। পাহাড়ের উন্নয়নে রাজ্য সরকার ইতিমধ্যে ১৭০ কোটি টাকা দিয়েছে। ধাপে ধাপে প্রত্যেকটি স্বশাসিত বোর্ডকে ৫ থেকে ১০ কোটি টাকা করে দিচ্ছ। তাদের আর্থসামাজিক, পরিকাঠামো, শিক্ষা, ভাষা এবং অন্যান্য উন্নয়নের জন্য। অথচ কেন্দ্রের পাহাড় উন্নয়নে নজর নেই। তারা জাতিগত এবং বিভেদের কথা বলে সুড়সুড়ি দিচ্ছে। শান্ত বাংলাকে অশান্ত করছে। গৌতমবাবু বলেন, ‘‘এই রাজ্যে মানুষ মিলেমিশে থাকতে ভালোবাসেন। এই শান্তিপ্রিয় বাংলায় ফের অশান্তি চেষ্টা হলে, ঐক্য বিনষ্ট করার চেষ্টা হলে, বিভাজনের পরিস্থিতি করার চেষ্টা হলে বাংলার মানুষ মেনে নেবেন না। সর্বস্তরে তার প্রতিবাদ হবে। আমরা প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত। বাংলা মায়ের এই বিভেদ বিভক্তি বিভাজন আমরা কোনওভাবেই মেনে নেব না।’’    

```