Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভরা কোটালে ভাঙল নদীবাঁধ, গোসাবায় প্লাবিত গ্রামের পর গ্রাম

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ভরা কোটালের প্রবল জলোচ্ছ্বাসে ভেঙে গেল সারসা ও কোরানখালি নদীর সংযোগস্থলের বাঁধ। প্লাবিত হল গোসাবা ব্লকের বিস্তীর্ণ এলাকা। সোমবার রাতে বাঁধ ভেঙে প্লাবিত হল কুমিরমারি ভাঙনঘাট, বৈদ্যপাড়া, মাঝেরপাড়ার বিস্তীর্ণ

ভরা কোটালে ভাঙল নদীবাঁধ, গোসাবায় প্লাবিত গ্রামের পর গ্রাম

শেষ আপডেট: 20 October 2020 13:00

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ভরা কোটালের প্রবল জলোচ্ছ্বাসে ভেঙে গেল সারসা ও কোরানখালি নদীর সংযোগস্থলের বাঁধ। প্লাবিত হল গোসাবা ব্লকের বিস্তীর্ণ এলাকা। সোমবার রাতে বাঁধ ভেঙে প্লাবিত হল কুমিরমারি ভাঙনঘাট, বৈদ্যপাড়া, মাঝেরপাড়ার বিস্তীর্ণ এলাকা। জোয়ারের জল ঢুকে চাষের জমির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে মাছ চাষেরও। রাতে জল ঢুকছে টের পেয়েই গ্রামবাসী ও সেচ দফতরের কর্মীরা অন্ধকারেই তড়িঘড়ি নদীবাঁধ মেরামতির কাজে হাত লাগান। কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল জানিয়েছেন ‘‘কোটালের জেরে নদীতে জল বেড়ে যায়। সেই জলোচ্ছ্বাসেই ভেঙে পড়ে নদীবাঁধ। এলাকার প্রায় ৫০০ বিঘা জমির ধান নদীর লবনাক্ত জল ঢুকে নষ্ট হয়েছে। পাশাপাশি এলাকার ৯৪ টি পুকুরের লবণাক্ত জল ঢুকে পড়ায় মিষ্টি জলের সমস্ত মাছ মারা গিয়েছে।’’ ২০০৯ সালের ২৫শে মে ঘূর্ণিঝড় আয়লা আছড়ে পড়েছিল সুন্দরবনের উপর। হাজার হাজার বাড়ি, গবাদি পশু ও বহু মানুষ ভেসে গিয়েছিল জলের তোড়ে। মাস চারেক আগেই তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় উমফান। সেই সব স্মৃতি এখনও টাটকা সুন্দরবনবাসীর মনে। এরই মধ্যে সোমবার রাতে ভরা কোটালের জলোচ্ছ্বাসে সারসা ও কোরাণখালি নদীর সংযোগস্থলের বাঁধ ভেঙে নোনা জল গ্রামে ঢুকে প্লাবিত হল গোসাবার বিস্তীর্ণ এলাকা। নদীর নোনা জল ঢুকে ক্ষতিগ্রস্ত হলেন বিস্তীর্ণ এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘‘যেমন তেমন করে বাঁধ মেরামতির ফলেই এই ঘটনা। বাঁধগুলি এত দুর্বল যে সামান্যতম সঙ্কটও সামাল দিতে পারে না। যেনতেন প্রকারে সরকার উদ্যোগ নিয়ে শক্তপোক্ত বাঁধ তৈরি করুক। তাহলেই একমাত্র বাঁচতে পারেন সুন্দরবনের মানুষ।’’

```