Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

'বাবার' নির্যাতনের শিকার হয়ে বিষ খেল মাধ্যমিক পরীক্ষার্থী

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বাবার নির্যাতনের শিকার হয়ে বিষ খেল কিশোরী। এই ঘটনা জানাজানি হতেই ওই ব্যক্তিকে ধরে ক্লাবে আটকে রাখলেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে চুঁচু্ড়া থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, চু্ঁচুড়ার স

'বাবার' নির্যাতনের শিকার হয়ে বিষ খেল মাধ্যমিক পরীক্ষার্থী

শেষ আপডেট: 3 March 2020 09:35

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বাবার নির্যাতনের শিকার হয়ে বিষ খেল কিশোরী। এই ঘটনা জানাজানি হতেই ওই ব্যক্তিকে ধরে ক্লাবে আটকে রাখলেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে চুঁচু্ড়া থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, চু্ঁচুড়ার সত্যপীরতলায় দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন পেশায় রাজমিস্ত্রি ওই ব্যক্তি। সঙ্গে থাকতেন তাঁর স্ত্রী ও স্ত্রীর আগের পক্ষের মেয়ে। বছর খানেক ধরে সেই মেয়ের উপরেই ওই ব্যক্তি যৌন নির্যাতন চালাত বলে অভিযোগ। এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ওই কিশোরী। প্রথমে ভয়ে চুপ থাকলেও পরে বাবার কুকর্মের কথা মাকে জানায় ওই কিশোরী। মেয়ের কাছে সব শুনে স্বামীকে এই অন্যায় করতে বারণ করেন ওই মহিলা। কিন্তু অভিযোগ, কোনও কথাই কানে তোলেনি অভিযুক্ত। উল্টে মা-মেয়েকে খুনের হুমকি দেয়। সোমবার সন্ধেবেলাতেও একই ঘটনা ঘটলে বাড়িতে থাকা ইঁদুর মারা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে নির্যাতিতা। তবে বেশ খানিকক্ষণের চেষ্টায় সুস্থ করা গেছে তাকে। এরপরেই গোটা ঘটনা প্রতিবেশীদের জানান নির্যাতিতার মা। সোমবার সারারাত বাড়ির বাইরে থাকার পর মঙ্গলবার সকালে বাড়ি ফিরতেই ওই রাজমিস্ত্রিকে ধরে ফেলেন সত্যপীরতলার বাসিন্দারা। পাড়ার ক্লাবে আটকে রাখা হয় তাকে। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। কিশোরীকে নিয়ে তার মা চুঁচু্ড়া থানায় লিখিত অভিযোগ দায়েরের পর গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে।

```