Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জগন্নাথের মাথা ব্যথা সারাতে প্রথা মেনে গাত্র চন্দন মাহেশে, দেখার নেই কেউ

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চেনা ভিড় নেই। কোনও আড়ম্বরও নেই। শুধুমাত্র ঐতিহ্য রক্ষা করাই লক্ষ্য। আর সেই প্রথা মেনেই আজ অক্ষয় তৃতীয়ায় মাহেশে শুরু হয়ে গেল রথযাত্রার কাউন্টডাউন। ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীন মাহেশের রথ এবার ৬২৪ বছরে পদার্পণ করবে। আজ

জগন্নাথের মাথা ব্যথা সারাতে প্রথা মেনে গাত্র চন্দন মাহেশে, দেখার নেই কেউ

শেষ আপডেট: 26 April 2020 10:43

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চেনা ভিড় নেই। কোনও আড়ম্বরও নেই। শুধুমাত্র ঐতিহ্য রক্ষা করাই লক্ষ্য। আর সেই প্রথা মেনেই আজ অক্ষয় তৃতীয়ায় মাহেশে শুরু হয়ে গেল রথযাত্রার কাউন্টডাউন। ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীন মাহেশের রথ এবার ৬২৪ বছরে পদার্পণ করবে। আজ অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়ে যায় মাহেশের রথের প্রস্তুতি। এই বিশেষ দিনে গাত্র চন্দন দেখার জন্য কয়েক হাজার পুণ্যার্থীর ভিড় জমে মাহেশের জগন্নাথ মন্দিরে। এবার সামাজিক দূরত্ব রক্ষায় মন্দিরের দরজা বন্ধ মাসখানেক ধরেই। ভক্তদের ভিড় নেই। শুধু আচার মেনে পুজো সারলেন মন্দিরের কয়েকজন সেবাইত। প্রধান সেবাইত সৌমেন অধিকারী বলেন, ‘‘এই সময় জগন্নাথদেবের মাথা ব্যথা হয়। মাথা ব্যথা দূর করতে চন্দন লেপা হয়। প্রথা মেনে অক্ষয় তৃতীয়ার দিনই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার চন্দন প্রলেপ হয়। তার ঠিক ৪২ দিন পরেই হবে স্নানযাত্রা। স্নানযাত্রার পর ধুম জ্বর আসে জগন্নাথ দেবের। লেপ মুড়ি দিয়ে থাকেন জগবন্ধু। জ্বর সারার পর রথে চেপে যাত্রা করেন মাসির বাড়ি।’’ তিনি জানান, প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ায় এই গাত্র চন্দন দেখার জন্য কয়েক হাজার পুণ্যার্থীর ভিড় হয়। এ বছর প্রথম মন্দিরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। সামাজিক দূরত্ব বজায় রেখেই মন্দিরের কয়েকজন সেবাইত মিলে এই অনুষ্ঠান পালন করেন।

```