Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বর্ধমানে উড়ে গেল বাড়ির চাল, অগ্নিদগ্ধ ছয়

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: রান্নার গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে জখম হলেন এক মহিলা ও শিশু সহ মোট ৬ জন। ৩ জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় রেফার করা হয়েছে তাঁকে। বিস্ফোরণের ফলে উড়ে য

রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বর্ধমানে উড়ে গেল বাড়ির চাল, অগ্নিদগ্ধ ছয়

শেষ আপডেট: 13 July 2020 11:20

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: রান্নার গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে জখম হলেন এক মহিলা ও শিশু সহ মোট ৬ জন। ৩ জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় রেফার করা হয়েছে তাঁকে। বিস্ফোরণের ফলে উড়ে যায় ঘরের চাল। রবিবার সন্ধের পরে দুর্ঘটনাটি ঘটে মেমারির কিষ্কিন্ধা গ্রামের বাসিন্দা মর্জিনা বিবির বাড়িতে। জানা গেছে, গ্যাসের বার্নার মেরামতি করার সময়েই এই বিপত্তি ঘটে। রান্না করার সময় গ্যাস জ্বালাতে না পেরে  মিস্ত্রিকে খবর দিয়েছিল মর্জিনা বিবির পরিবার। এরপর ওই মিস্ত্রি এসে যখন গ্যাসের বার্নার মেরামত করছিলেন তখন অসাবধানতাবশত সিলিন্ডারের গ্যাস ছড়িয়ে পড়ে গোটা ঘরে। এই সময় গ্যাস লাইটার দিয়ে বার্নারে আগুন জ্বালিয়ে চেক করতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে বাড়ি। গোটা বাড়িতে আগুন ধরে যায় ও উড়ে যায় বাড়ির অ্যাসবেস্টসের চাল। স্থানীয় বাসিন্দারা জানান, বিকট আওয়াজ পেয়ে দৌঁড়ে যান তাঁরা। গিয়ে দেখেন গোটা বাড়ি দাউদাউ করে জ্বলছে। বাড়ির ভেতর থেকে ভেসে আসছে আর্তনাদ। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে পৌঁছয় পুলিশ। বিস্ফোরণে জখম সবাইকে প্রথমে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে মেমারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাতের দিকে বর্ধমান হাসপাতালে ভর্তি একজনের অবস্থা খারাপ হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়। বাকি দুজনের চিকিৎসা চলছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাঁদের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলেই হাসপাতাল সূত্রে জানা গেছে।

```