Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বাজেট বাড়লেও এখনও জমে ওঠেনি গঙ্গাসাগর, হতাশ মেলায় আসা বিক্রেতারা

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: কুম্ভমেলাকে টেক্কা দিতে গঙ্গাসাগর মেলার বাজেট বাড়লেও করোনা পরিস্থিতিতে এবার এখনও জমে ওঠেনি গঙ্গাসাগর মেলা। জনসমাগম অন্যান্য বারের তুলনায় এখনও যথেষ্টই কম হবে বলেই মনে করছে প্রশাসন। ভক্ত সমাগম কম হওয়ায় রোজগা

বাজেট বাড়লেও এখনও জমে ওঠেনি গঙ্গাসাগর, হতাশ মেলায় আসা বিক্রেতারা

শেষ আপডেট: 2 January 2021 14:02

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: কুম্ভমেলাকে টেক্কা দিতে গঙ্গাসাগর মেলার বাজেট বাড়লেও করোনা পরিস্থিতিতে এবার এখনও জমে ওঠেনি গঙ্গাসাগর মেলা। জনসমাগম অন্যান্য বারের তুলনায় এখনও যথেষ্টই কম হবে বলেই মনে করছে প্রশাসন। ভক্ত সমাগম কম হওয়ায় রোজগারে ভাটা সাগরতটের দোকানদারদের। বিক্রিবাটা একে বারেই নগণ্য। আর সেই কারণেই যথেষ্ট হতাশ হয়ে উঠেছেন তাঁরা। এলাহাবাদের প্রয়াগে শুরু হবে কুম্ভমেলা। মকর সংক্রান্তির স্নান গঙ্গাসাগরে। কোভিডের দাপটে এবার এখনও তেমন ভিড় জমেনি গঙ্গা সাগরে। তবে এসে গেছেন নাগা সন্ন্যাসীরা। তাঁরা বলছেন, ‘‘প্রতিবছর পুণ্যস্নানের পাঁচ-ছ’দিন আগে থেকেই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে এই সাগর মেলা প্রাঙ্গন গমগম করে। কিন্তু এ বছর সেভাবে মানুষই পড়ছে না। করোনা তো আছেই। পাশাপাশি এ বার এলাহাবাদে কুম্ভমেলা। সেই কারণেই এবছর সাগর মেলায় ভিড় কম হবে বলেই মনে হয়।’’ আগামী সপ্তাহে গঙ্গাসাগর মেলার উদ্বোধন হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতিবছর মকর সংক্রান্তিতে সাগর মেলায় আসেন গঙ্গাসাগরের জলে ডুব দিয়ে পুণ্য অর্জন করতে। কিন্তু এবার করোনা পরিস্থিতে মেলায় পুণ্যার্থীর সংখ্যা  নগণ্য। স্থানীয় ব্যবসায়ী শক্তি হাজরা, নিমাই মাইতি, নলিনী বেরা বলেন, ‘‘অন্যান্য বছর যেভাবে স্নানের আগেই বহু মানুষ এই মেলায় আসেন, এবার তেমনটি লক্ষ্য করা যাচ্ছে না। আমাদের ব্যবসা সেই কারণে ভালো হচ্ছে না।’’ কুম্ভ মেলাকে টেক্কা দিতে এবারে গঙ্গাসাগরের মেলার বাজেট এক ধাক্কায় অনেকখানি বাড়িয়েছে রাজ্য প্রশাসন। বিশেষ করে সাধারণ মানুষের নিরাপত্তার দিকটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে ড্রোন ক্যামেরায় নজরদারি শুরু হয়েছে। তবে আগামী দু তিনদিনে বহু পূণ্যার্থী মেলায় আসবেন বলেই মনে করছে প্রশাসন। সাগরের বিধায়ক তথা মেলা কমিটির অন্যতম উদ্যোক্তা বঙ্কিম হাজরা বলেন, “স্নানের আগেই লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এই সাগর মেলায়। তবে এ বার করোনার জন্য মানুষের ভিড় অনেকখানি কম হবে গঙ্গাসাগর মেলায়।’’    

```