Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

পাড়ের খুব কাছেই গঙ্গায় হঠাৎ হঠাৎ ডলফিনের ঝাঁপ, অবাক কাটোয়াবাসী

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শেষ কবে তাঁরা গঙ্গায় ডলফিন দেখেছিলেন মনে করতে পারছেন না অনেকেই। লকডাউনের মধ্যেও বিশেষ প্রয়োজনে যাঁদের বাইরে বের হতে হচ্ছে, গঙ্গার পার দিয়ে যাওয়ার সময় হঠাৎ হঠাৎই থমকে দাঁড়িয়ে পড়ছেন তাঁরা। নদীর বুকে ডলফিনের খেল

পাড়ের খুব কাছেই গঙ্গায় হঠাৎ হঠাৎ ডলফিনের ঝাঁপ, অবাক কাটোয়াবাসী

শেষ আপডেট: 2 May 2020 11:04

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শেষ কবে তাঁরা গঙ্গায় ডলফিন দেখেছিলেন মনে করতে পারছেন না অনেকেই। লকডাউনের মধ্যেও বিশেষ প্রয়োজনে যাঁদের বাইরে বের হতে হচ্ছে, গঙ্গার পার দিয়ে যাওয়ার সময় হঠাৎ হঠাৎই থমকে দাঁড়িয়ে পড়ছেন তাঁরা। নদীর বুকে ডলফিনের খেলা দেখে রীতিমতো অবাক কাটোয়াবাসী। করোনার ভয়ে মানুষ গৃহবন্দি। মানুষের দৌরাত্ম্য থেকে মুক্তি পেয়ে দূষণমুক্তি হচ্ছে পৃথিবীর। এ ঘটনা তারই ফলাফল বলে মনে করছেন পরিবেশবিদরা। নৌকা, স্টিমার ভুটভুটি চলাচল করে অনবরত। সেইসঙ্গে সঙ্গে চলে মাছ ধরা, ফুল ফেলা, স্নান করা এসবও। বিভিন্ন কলকারখানার বর্জ্য এসে মেশে গঙ্গায়। ফলে ডলফিনের খেলে বেড়ানো তো অনেক দূরের কথা, নানা ধরণের ছোট মাছও বিলুপ্ত হয়ে যাচ্ছে গঙ্গা থেকে। কিন্তু করোনার ভয়ে এক মাসেরও বেশি সময় ধরে লকডাউন চলছে গোটা দেশে। লকডাউনের ফলে গৃহবন্দি মানুষ। বন্ধ স্টিমার, ভুটভুটি, নৌকা চলাচল। সেই সঙ্গে ছোট-বড় কারখানাও বন্ধ থাকায় দূষণ নেই। এই কয়েক দিনেই নদী তার হারানো রূপ ফিরে পেয়েছে। জল বিশুদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই গঙ্গার ছোট মাছের যাতায়াত বেড়েছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে ডলফিনের মতো প্রাণীও। প্রাণীবিদ্যার অধ্যাপক ডক্টর দেবপ্রসাদ মুখোপাধ্যায় জানান, গাঙ্গেয় ডলফিন ভারতের গঙ্গা, ব্রহ্মপুত্র, ও বাংলাদেশের মেঘনা এই সমস্ত নদীতে দেখা যায়। এই জলজ প্রাণীটি জলের বাস্তুতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু গঙ্গায় দূষণের মাত্রা বাড়ায় এর আর তেমন দেখা মিলছি‌ল না। তিনি বলেন, ‘‘২০১৭-১৮ সালে পশ্চিমবঙ্গ বায়োডায়ভার্সিটি বোর্ডের একটি হিসেবে জানা যায় ত্রিবেণী থেকে ফারাক্কা পর্যন্ত প্রায় ৬৫ টি শুশুক ছিল যা বর্তমানে ৭০-৭৫ টি হয়েছে। গঙ্গায় জাল ফেলে মাছ ধরা, এবং ক্রমাগত দূষণের ফলে খাদ্যাভাব হচ্ছিল শুশুকের। তাই সরে গেছিল অন্যত্র। এখন একমাস দূষণের পরিমাণ একেবারে কমে যাওয়ায় আবার শুশুকের দেখা পাওয়া যাচ্ছে।’’ মানুষের আনাগোনা বন্ধ। গঙ্গার ধারে ভিড় নেই। তাদের খেলা দেখার কেউ নেই। এই ফাঁকেই কাটোয়ার গঙ্গায় আনাগোনা বাড়ছে ডলফিনদের। হাতেগোনা কিছু মানুষ হঠাৎ হঠাৎ চমকে উঠছেন পারের খুব কাছেই ডলফিনের ঝাঁপাঝাঁপি দেখে।

```