দ্য ওয়াল ব্যুরো: সিকিম থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ পর্যটকের। আহত হয়েছেন ৩ জন। তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আহতদের নাম ডলি দাস (৫২), শ্বেতপদ্ম নন্দ (৩৭) এবং সাই স্নেহা রথ (৯)। মৃতদের নাম-পরিচয়ও জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিজিৎ রথ (৪৫), সুলোচনা পান্ডা (৬৩), শকুন্তলা নন্দ (৬০), চন্দ্রশেখর নন্দ (৬৬) এবং সবিতা নন্দ----এই পাঁচজনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, সিকিম থেকে পশ্চিমবঙ্গে ঢোকার সময় পর্যটকবোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৬০০ মিটার নীচে খাদে পড়ে যায়। সুনতালে এবং লোহাপুলের মাঝে ১০ নম্বর জাতীয় সড়কের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, দিন পাঁচেক আগে ওড়িশা থেকে এই দুই পরিবারে বেড়াতে গিয়েছিলেন সিকিমে। মঙ্গলবার বিকেলের দিকে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় পর্যটক বোঝাই গাড়িটি। জানা গিয়েছে, গাড়ির চালকেরও মৃত্যু হয়েছে।
বিস্তারিত আসছে...