Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

অনুমতি ছাড়া বাইক র‍্যালি করায় ময়নাগুড়িতে আটক বিজেপি যুবমোর্চার চার কর্মী

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ময়নাগুড়িতে বিজেপি যুবমোর্চার বাইক র‍্যালি আটকে দিল পুলিশ। আটক করা হল চারজন যুবমোর্চার কর্মীকে। অভিযোগ প্রশাসনের বিনা অনুমতিতে এই বাইক র‍্যালি বের করা হয়েছিল। ৭ ডিসেম্বর বিজেপি যুবমোর্চার উত্তরকন্যা ঘেরাও কর্মসূচ

অনুমতি ছাড়া বাইক র‍্যালি করায় ময়নাগুড়িতে আটক বিজেপি যুবমোর্চার চার কর্মী

শেষ আপডেট: 3 December 2020 15:25

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ময়নাগুড়িতে বিজেপি যুবমোর্চার বাইক র‍্যালি আটকে দিল পুলিশ। আটক করা হল চারজন যুবমোর্চার কর্মীকে। অভিযোগ প্রশাসনের বিনা অনুমতিতে এই বাইক র‍্যালি বের করা হয়েছিল। ৭ ডিসেম্বর বিজেপি যুবমোর্চার উত্তরকন্যা ঘেরাও কর্মসূচি। সেই উপলক্ষে গোটা উত্তরবঙ্গের সঙ্গে জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বিকেলে ময়নাগুড়িতে বাইক র‍্যালি আয়োজন করে বিজেপি যুবমোর্চার কর্মীরা। এই বাইক র‍্যালি ময়নাগুড়ি বিধানসভার বিভিন্ন এলাকা ঘুরে ফের ময়নাগুড়ি শহরে ঢুকতে গেলে র‍্যালির অনুমতি নেই বলে তাদের আটকায় ময়নাগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। সেখানেই চারজনকে আটক করা হয় বলে অভিযোগ। বিজেপি যুবমোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ বলেন, ‘‘র‍্যালিটি ময়নাগুড়ি শহর থেকে শুরু হয়ে পুরো ময়নাগুড়ি এলাকা ঘুরে যখন ফের শহরে ঢুকতে যায় তখন ময়নাগুড়ি ওভারব্রিজ সংলগ্ন এলাকায় সেই র‍্যালি আটকে দেয় পুলিশ। আমাদের চারজন কর্মী সমর্থককে গ্রেফতার করা হয়।’’ অবিলম্বে যদি তাঁদের ছেড়ে দেওয়া না হয় তবে বৃহত্তর আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পুলিশের পক্ষ থেকে অবশ্য এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি। বৃহস্পতিবার বিকেলে রাজগঞ্জ বিধানসভা এলাকাতেও পদযাত্রা করে বিজেপি যুবমোর্চার কর্মীরা।

```