Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

মাঝরাতে ক্রেতা সেজে হানা দিয়ে উদ্ধার পাখির ছানা, পাকড়াও পাচারকারী

দ্য ওয়াল ব্যুরো: বিস্কুটের কার্টনে ভরে নেপালে পাচার হচ্ছিল টিয়াপাখি। ক্রেতা সেজে মাঝ রাতে হানা দিল টাস্কফোর্স। উদ্ধার ১১ টি টিয়াপাখির ছানা। গ্রেফতার করা হল কুখ্যাত পাখি পাচারকারী মহম্মদ উকিলকে। বন দফতর সূত্রে জানা গেছে, একেকটা টিয়াপাখি দুশ

মাঝরাতে ক্রেতা সেজে হানা দিয়ে উদ্ধার পাখির ছানা, পাকড়াও পাচারকারী

শেষ আপডেট: 4 February 2020 06:52

দ্য ওয়াল ব্যুরো: বিস্কুটের কার্টনে ভরে নেপালে পাচার হচ্ছিল টিয়াপাখি। ক্রেতা সেজে মাঝ রাতে হানা দিল টাস্কফোর্স। উদ্ধার ১১ টি টিয়াপাখির ছানা। গ্রেফতার করা হল কুখ্যাত পাখি পাচারকারী মহম্মদ উকিলকে। বন দফতর সূত্রে জানা গেছে, একেকটা টিয়াপাখি দুশো টাকা, ময়না হাজার টাকা। এমন পাইকারি দরেই পাখির ছানা কিনত মহম্মদ উকিল। বিভিন্ন চা বাগান ও জঙ্গল থেকেই ধরা হত পাখিগুলিকে। এরপর চাহিদা অনুযায়ী বিভিন্ন জায়গায় পাচার করত পাখিগুলিকে। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বিদেশেও পাখি পাচার করত উকিল। উত্তরবঙ্গ বনদফতরের টাস্কফোর্সের প্রধান সঞ্জয় দত্ত জানান, নিউ জলপাইগুড়ির সাউথ কলোনির বাসিন্দা মহম্মদ উকিল। বহুদিন ধরেই তার নাম উঠে আসছিল পাখি পাচারকারী হিসেবে। কিন্তু বহু চেষ্টা করেও ধরা যাচ্ছিল না তাকে। সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে তাঁরা ফাঁদ পাতেন শিলিগুড়ির কাছে গোরা মোড় এলাকায়। পাখিগুলি নেপালে পাচারের আগে ক্রেতা সেজে হানা দিয়ে বমাল গ্রেফতার করেন মহম্মদ উকিলকে। তিনি বলেন, জেরার মুখে পাখি পাচারের কথা স্বীকার করে নিয়েছে ওই ব্যক্তি। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে হেফাজতে চাওয়া হবে।

```