Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেআইনি কাঠ মজুতের অভিযোগে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের পরিবারকে নোটিস বন দফতরের

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বাড়িতে বেআইনি কাঠ মজুতের অভিযোগে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের পরিবারকে নোটিস ধরাল বন দফতর। গোপন খবরের ভিত্তিতে জলপাইগুড়ি পাতকাটা গ্রামপঞ্চায়েতের অন্তর্গত ঢিং পাড়ায় স্বপ্না বর্মনের নির্মীয়মাণ নতুন বাড়িতে সোমবা

বেআইনি কাঠ মজুতের অভিযোগে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের পরিবারকে নোটিস  বন দফতরের

শেষ আপডেট: 13 July 2020 11:58

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বাড়িতে বেআইনি কাঠ মজুতের অভিযোগে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের পরিবারকে নোটিস ধরাল বন দফতর। গোপন খবরের ভিত্তিতে জলপাইগুড়ি পাতকাটা গ্রামপঞ্চায়েতের অন্তর্গত ঢিং পাড়ায় স্বপ্না বর্মনের নির্মীয়মাণ নতুন বাড়িতে সোমবার দুপুরে অভিযান চালান বন দফতরের আধিকারিকরা। এরপরেই এই নোটিস ধরানো হয় স্বপ্নার পরিবারকে। জানা গেছে, স্বপ্না বর্মনের বাড়িতে বেশ কিছু কাঠ মজুত করা হয়েছে খবর পেয়ে সোমবার তাঁর বাড়িতে যান বন দফতরের কর্মী ও আধিকারিকরা। ওই কাঠ বৈধ কি না জানতে কাগজ দেখতে চান তাঁরা। কিন্তু অভিযোগ, স্বপ্না বর্মনের পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে কোনও কাগজ দেখাতে পারেননি। তাই ৩০ দিনের মধ্যে মজুত কাঠের বৈধ কাগজ দেখানোর নোটিস দেওয়া হয় তাঁদের। এ ব্যাপারে স্বপ্না বর্মন বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বন্ধ করে রাখা হয়েছে বাড়ির গেট। তবে এই অভিযান চলাকালীন তাঁর বাড়িতে উপস্থিত ছিলেন পাতকাটা গ্রামপঞ্চায়েতের প্রধান, প্রধান হেমব্রম। তিনি সাংবাদিক দের জানান বাড়িতে জ্বালানীর জন্য তিস্তায় ভেসে আসা কিছু কাঠ কিনেছিল স্বপ্না বর্মনের পরিবার। সেই খবর পেয়েই অভিযানে আসে বন দফতর। ঘটনায় বন দফতরের টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত বলেন, ‘‘সোর্স মারফত আমরা খবর পাই স্বপ্না বর্মনের বাড়িতে বেআইনি ভাবে কাঠ মজুত করা হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা অভিযানে আসি। এসে দেখি কিছু কাঠ রয়েছে। আমরা সেই কাঠের কাগজ দেখতে চাই। পরিবার থেকে আমাদের বলা হয় এই কাঠগুলি তিস্তার বন্যায় ভেসে আসা। এই মুহূর্তে তাঁরা কাঠের কাগজ খুঁজে পাচ্ছেন না। তাই আমরা তাদের বৈধ কাগজ দেখানোর জন্য ৩০ দিনের নোটিস দিলাম।’’ কাঠগুলি শাল না সেগুন তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান। কতটা পরিমাণ কাঠ রয়েছে তার মাপঝোঁক চলছে বলেও জানান তিনি।

```