Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাগর নদীর জলে ভাসল রায়গঞ্জ ও করণদিঘির বিস্তীর্ণ এলাকা, আত্রেয়ীর জলে বিপদ বাড়ল বালুরঘাটে

দ্য ওয়া‌ল ব্যুরো : নাগর নদীর জলে প্লাবিত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ও করণদিঘি ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় একশোটি গ্রাম। এলাকার বিভিন্ন স্কুলের ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিস্তীর্ণ এলাকার মানুষকে। বন্যার বিপর্যস্ত

নাগর নদীর জলে ভাসল রায়গঞ্জ ও করণদিঘির বিস্তীর্ণ এলাকা, আত্রেয়ীর জলে বিপদ বাড়ল বালুরঘাটে

শেষ আপডেট: 28 September 2020 09:51

দ্য ওয়া‌ল ব্যুরো : নাগর নদীর জলে প্লাবিত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ও করণদিঘি ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় একশোটি গ্রাম। এলাকার বিভিন্ন স্কুলের ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিস্তীর্ণ এলাকার মানুষকে। বন্যার বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। ইতিমধ্যেই জলের তলায় এই দুই ব্লকের কয়েক হাজার হেক্টর চাষের জমি। যার বেশিরভাগ অংশেই লাগানো ছিল ধান। এলাকার চাষিদের আশঙ্কা, এই ধান গাছগুলো জলের নিচেই পচে যাবে। একে কোভিড পরিস্থিতিতে বিপর্যস্ত এলাকার অর্থনীতি। ঘুরে দাঁড়ানোর কোনও সুযোগই পাচ্ছেন না। তার উপরে বন্যা পরিস্থিতি, ঘোরতর সমস্যার মুখে দাঁড় করিয়ে দিয়েছে এলাকার মানুষকে। করণদিঘি ব্লকের রসাখোয়া-১, রসাখোয়া-২, লাউতারা- ১, আলতাপুর- ১, আলতাপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রচুর জমি জলের তলায়। ঘর সংসার ফেলে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্লাবিত এলাকার মানুষ। রায়গঞ্জ ব্লকের ভাতুন, জগদীশপুর, শীতগ্রাম, গৌরী ও বাহিনী গ্রাম পঞ্চায়েতের প্রচুর চাষের জমিও নাগর নদীর জলে প্লাবিত। বাহিন গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর মাদ্রাসা মোড় থেকে যে রাস্তা গৌরী গ্রাম পঞ্চায়েতের অনন্তপুরের দিকে চলে গেছে সেই রাস্তার দুই ধারে ধানি জমির দেখা মিলছে না। যতদূর চোখ যাচ্ছে, শুধু জল আর জল। অনন্তপুর, দুপদুয়ার এলাকায় যে বেগুন চাষ হয়, বিঘোরের বেগুন বলে গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিচিত। চরম ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বেগুন চাষও। এলাকার মানুষজন বলেন, চলতি মরসুমে এখনও পর্যন্ত চারবার বন্যায় প্লাবিত হয়েছেন তারা। বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমি, বারবার এলাকার বাসিন্দাদের আশ্রয় নিতে হয়েছে ত্রাণশিবিরে। এমনটা আগে হয়নি কখনও। অনেকেই অভিযোগ করছেন, এ বছর তিন-চারবার বন্যা পরিস্থিতি তৈরি হলেও কোনও ত্রাণ তাঁরা পাননি। যদিও ব্লক অফিস, এসডিও অফিস থেকে জানা গেছে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এলাকাতেই ত্রাণ বিলি করা হয়েছে। কিন্তু সেই ত্রাণ এলাকার সাধারণ মানুষের হাতে পৌঁছায়নি বলে অভিযোগ। এ দিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের আখিড়াপাড়া ও বেলাইন গ্রামেও বন্যা পরিস্থিতি। লাগাতার ভারী বৃষ্টিতে আত্রেয়ী নদীর জল বেড়ে বিপদসীমা ছুঁইছুঁই। আত্রেয়ীর খাড়ি দিয়ে চকভৃগু গ্রাম পঞ্চায়েতের আখিড়াপাড়া ও বেলাইন গ্রামে ঢুকছে জল। বেলাইন গ্রামের প্রায় একশোটি বাড়িতে জল ঢুকেছে। সোমবার আখিড়াপাড়া ও বেলাইনের পরিস্থিতি খতিয়ে দেখতে নৌকা নিয়ে প্রদর্শনে বের হন মালদহ রেঞ্জের ডিআইজি প্রসূন ব্যানার্জি, দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত-সহ অন্য পুলিশ আধিকারিকরা। বেলাইন গ্রামে দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয় পুলিশ প্রশাসন।

```