Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা জয়ী তৃণমূল নেতাকে সংবর্ধনা দিতে ভিড় উপচে পড়ল কাঁথিতে, প্রশ্নের মুখে সামাজিক দূরত্ব

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: করোনা জয় করে ফিরেছেন তৃণমুল নেতা। তাই তাঁকে সংবর্ধনা দিতে ভেঙে পড়ল ভিড়। শিকেয় উঠল সামাজিক দূরত্ব বিধি। মঙ্গলবার এই ঘটনায় তুমুল বিতর্ক জেলার রাজনৈতিক মহলে। কাঁথি দেশপ্রাণ ব্লকের তৃণমূল সভাপতি ও পঞ্চায়েত সমি

করোনা জয়ী তৃণমূল নেতাকে সংবর্ধনা দিতে ভিড় উপচে পড়ল কাঁথিতে, প্রশ্নের মুখে সামাজিক দূরত্ব

শেষ আপডেট: 15 September 2020 13:06

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: করোনা জয় করে ফিরেছেন তৃণমুল নেতা। তাই তাঁকে সংবর্ধনা দিতে ভেঙে পড়ল ভিড়। শিকেয় উঠল সামাজিক দূরত্ব বিধি। মঙ্গলবার এই ঘটনায় তুমুল বিতর্ক জেলার রাজনৈতিক মহলে। কাঁথি দেশপ্রাণ ব্লকের তৃণমূল সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ জানা। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সুস্থ হওয়ার পর তাঁকে স্বাগত জানাতে রীতিমতো মঞ্চ তৈরি করা হল কাঁথি ২ নম্বর ব্লকে। প্রায় দশ ফিট লম্বা তেরঙ্গা ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হল এই তৃণমূল নেতাকে। প্রায় দু’হাজার মানুষের ভিড় জমেছিল সেখানে। করোনা রুখতে যেখানে সামাজিক দূরত্ব রক্ষার জন্য বারবার সরকারের পক্ষে আবেদন জানানো হচ্ছে, সেখানে এমন জন সমাগমে রীতিমতো অবাক ব্লকের সাধারণ মানুষ। রাজনৈতিক বিতর্কও তুঙ্গে উঠেছে। বিজেপির অভিযোগ, সামাজিক দূরত্ব ও বিধিকে থোড়াই কেয়ার করেই হল এই সংবর্ধনা সভা। করোনা রুখতে যেখানে গোটা দেশজুড়ে সতর্কতা জারি, সেখানে অবলীলায় ভাঙা হল নিয়ম। বিজেপির কাঁথি জেলা সাংগঠনিক সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, ‘‘বিধি নিষেধ না মেনেই এই সংবর্ধনা সভা হল। সেখানে তাদের সহায় হল পুলিশ-প্রশাসন। অথচ বিজেপি কোনও দলীয় সভা বা কর্মসূচি বিধি মেনে করতে চাইলেও করোনা আবহের অজুহাত দেখিয়ে বাধা দেওয়া হচ্ছে।’’ যদিও এই সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছে তৃণমূল। করোনা জয়ী তৃণমূল নেতা তরুণ জানা বলেন, ‘‘আমরা কাউকে ডেকে আনিনি। যাঁরা এসেছেন তাঁরা সবাই ভালোবাসার টানে এসেছেন। মানুষের ভালবাসাই আমাদের সম্বল।’’

```