Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিবিআই অফিসার পরিচয় দিয়ে তরুণীকে প্রতারণা, শ্রীরামপুরে গ্রেফতার ২

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সিবিআই অফিসার পরিচয় দিয়ে নকল আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা। বাইক থেকে লাফিয়ে বাঁচল যুবতী। গ্রেফতার দুই। পুলিশ সূত্রে খবর, বুধবার ভোরে শ্রীরামপুর সুকান্তপল্লীতে বাইকে চাপিয়ে দুই যুবতীকে নিয়ে যাচ্ছিল এক যুবক

সিবিআই অফিসার পরিচয় দিয়ে তরুণীকে প্রতারণা, শ্রীরামপুরে গ্রেফতার ২

শেষ আপডেট: 9 December 2020 12:14

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সিবিআই অফিসার পরিচয় দিয়ে নকল আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা। বাইক থেকে লাফিয়ে বাঁচল যুবতী। গ্রেফতার দুই। পুলিশ সূত্রে খবর, বুধবার ভোরে শ্রীরামপুর সুকান্তপল্লীতে বাইকে চাপিয়ে দুই যুবতীকে নিয়ে যাচ্ছিল এক যুবক। হঠাৎ এক যুবতী কয়েকজন প্রাতঃভ্রমণকারীকে দেখে বাঁচাও বাঁচাও চিৎকার করে বাইক থেকে লাফ মারে। পথচারী ও স্থানীয় বাসিন্দারা যুবতীর চিৎকার শুনে ছুটে এসে তিনজনকেই ধরে ফেলে। তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। শ্রীরামপুর থানার পুলিশ এসে তিনজনকে থানায় নিয়ে যায়। এলাকার প্রাক্তন কাউন্সিলর পিন্টু নাগ বলেন, ‘‘যুবক নিজেকে প্রথমে সিবিআই অফিসার বলে পরিচয় দেয়। পরে বাসিন্দারা আইকার্ড দেখতে চাওয়ায় জানায় এনজিও করে। তার মোটরবাইকে সওয়ার ছিলেন তার স্ত্রী এবং আরও একজন তরুণী। সেই তরুণীই বাইক থেকে লাফিয়ে পড়ে। ওই তরুণী দাবি করে, স্বামী-স্ত্রী মিলে সারারাত তাকে আটকে রাখে। অত্যাচার করে। মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখায়, টাকা চায়। তদন্তকারীদের কাছে অভিযোগকারী যুবতী দাবী করেন, তিনি ড্যান্সার। দক্ষিনেশ্বর স্টেশন থেকে তাঁকে তুলে আনে অভিযুক্ত। একটি ফ্ল্যাটে আটকে রাখে। ভোরবেলায় তাকে নিয়ে হাইওয়ের দিয়ে নিয়ে যাওয়ার সময় নেতাজী মোড় পেরোতেই লাফ দেয় ওই তরুণী। চন্দননগর পুলিশের ডিসি (শ্রীরামপুর) সায়ক দাস জানান, শ্রীরামপুরের বাসিন্দা জয় চক্রবর্তী ও তার স্ত্রী উষসী রায় চক্রবর্তী ওই যুবতীকে দক্ষিনেশ্বর স্টেশন থেকে তুলে আনে। যুবতীর পূর্ব পরিচিত একজনের সূত্রে জয়ের সঙ্গে পরিচয়। কাজ দেওয়ার নাম করে তাঁকে নিয়ে এসে শ্রীরামপুরে একটি আবাসনে আটকে রাখে। নিজেকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে তদন্তের নামে যুবতীকে ভয় দেখায়। টাকা দাবি করে অভিযুক্তরা। নকল পিস্তল দিয়ে ভয় দেখানো হয়। মোবাইল কেড়ে নিয়ে ব্যাঙ্ক ডিটেলস জানার চেষ্টা করে। তিনি বলেন, ‘‘টাকা না পেয়ে ভোরে বাইকে চাপিয়ে নিয়ে যাওয়ার সময় তরুণী ভয় পেয়ে যায়। সে ভাবে তাকে হাইরোডে নিয়ে গিয়ে হয়ত মেরে ফেলা হবে। তাই সে রাস্তায় লোক দেখে বাইক থেকে লাফ দেয়। যুবতীর অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়। যুবতীকে নির্যাতন করা হয়েছে কিনা সেটা দেখা হচ্ছে।’’ ধৃতদের কাছ থেকে নকল পিস্তল, দু’টি হ্যান্ডকাপ, মোবাইল ও একটি আইকার্ড পাওয়া গেছে। অভিযোগকারী ও অভিযুক্তদের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিসি। তিনি বলেন, ‘‘গোটা ঘটনা দেখে এটা তোলাবাজির নতুন কায়দা বলে মনে হচ্ছে আমাদের। লকডাউনের আগে একটি সংস্থায় চাকরি করত ওই যুবক। বর্তমানে সে বেকার। সমস্ত দিকই খতিয়ে দেখছি আমরা।’’

```