Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুরুং এর হাত ছেড়েছিলেন আগেই, এবার বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন মোর্চা নেতা ত্রিলোকচাঁদ রোকা

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: প্রত্যাশা মতোই বিজেপিতে যোগ দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার গুরুং শিবিরের একসময়ের প্রথম সারির নেতা ত্রিলোকচাঁদ রোকা। বুধবার দার্জিলিংয়ে এক অনুষ্ঠানে সাংসদ রাজু বিস্তের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন তিনি। গত ১৮

গুরুং এর হাত ছেড়েছিলেন আগেই, এবার বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন মোর্চা নেতা ত্রিলোকচাঁদ রোকা

শেষ আপডেট: 10 February 2021 14:28

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: প্রত্যাশা মতোই বিজেপিতে যোগ দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার গুরুং শিবিরের একসময়ের প্রথম সারির নেতা ত্রিলোকচাঁদ রোকা। বুধবার দার্জিলিংয়ে এক অনুষ্ঠানে সাংসদ রাজু বিস্তের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন তিনি। গত ১৮ জানুয়ারি দার্জিলিংয়ে সাংবাদিক বৈঠক করে মোর্চা ছাড়ার ঘোষণা করেছিলেন ত্রিলোকচাঁদ। তারপর থেকে তাঁর বিজেপিতে যোগ দেওয়া ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। একসময় গোর্খা জনমুক্তি মোর্চার(বিমল শিবির) কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি। সক্রিয় নেতা হিসেবেই ছিল তাঁর পরিচিতি। কিন্তু সম্প্রতি বিমল গুরুং বিজেপির সঙ্গ ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরায় অসন্তুষ্ট হন এই প্রবীণ নেতা। তারপরেই দল ছাড়ার ঘোষণা করেন তিনি। বুধবার দার্জিলিঙে এক সভায় সাংসদ রাজু বিস্তের হাত থেকেই বিজেপির পতাকা তুলে নেন তিনি। তাঁরই সঙ্গে বিজেপিতে যোগ দেন মোট ৭৪ জন। নতুন দলে যোগ দেওয়ার পরে ত্রিলোকচাঁদ জানান, মোর্চার বর্তমান রাজনৈতিক মতাদর্শের সঙ্গে কিছুতেই তিনি খাপ খাওয়াতে পারছেন না। তিনি বলেন,‘‘দু’টি কারণে আমি বিজেপিতে যোগ দিলাম। প্রথমত পাহাড় সমস্যার সুষ্ঠু রাজনৈতিক সমাধান একমাত্র বিজেপির পক্ষেই সম্ভব। আর কেউ এই সমস্যা মেটাতে পারবে বলে মনে করি না আমি। দ্বিতীয়ত, পাহাড়ে গণতন্ত্র ফেরাতে হবে। এখানকার রাজনীতি দূষিত হয়ে গেছে। তাকে আবার হারানো জায়গায় নিয়ে যেতে হবে।’’ এ দিন সাংসদ রাজু বিস্ত বলেন, ‘‘দেরি হচ্ছে এটা ঠিক, কিন্তু পাহাড় সমস্যার সমাধান একমাত্র সম্ভব বিজেপির পক্ষেই। এখানে গোর্খা সহ যে ১১ জনজাতি রয়েছে তাঁদের রাজনৈতিক সমস্যার ব্যাপারে বিজেপি ওয়াকিবহাল। এই সমস্যার সমাধান হবেই।’’ গোর্খাল্যান্ডের দাবিতে ২০১৭ সালের 8 জুন থেকে পাহাড়ে হিংসাত্মক আন্দোলন শুরু করেছিল গুরুংয়ের নেতৃত্বাধীন মোর্চা। আগুন জ্বলে উঠেছিল পাহাড়ে। সেদিন থেকেই ভাঙচুর-অগ্নি সংযোগ-পুলিশ আধিকারিক খুন ইত্যাদি ঘটনায় বিমল সহ দলের প্রথম সারির নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হতে থাকে। জুলাই মাসের শেষদিকে দেশদ্রোহিতার মামলা রুজু হতেই গা-ঢাকা দেন বিমল সহ অন্য নেতারা। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বিনয় তামাং অনিত থাপাকে সঙ্গে নিয়ে রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে পাহাড়কে শান্ত করেন। বিমল-রোশনরা বিভিন্ন মামলায় জড়িয়ে আত্মগোপনকালে বিজেপির সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে গিয়েছেন। এমনকি ২০১৯ সালের লোকসভা ভোটে বিমলের সমর্থন দিয়ে দার্জিলিং লোকসভায় বিপুল ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী। কিন্তু তাতেও কোনও লাভ না হওয়ায় পাহাড়ে পায়ের নীচের আলগা হয়ে যাওয়া মাটি ফেরত পেতে শেষ পর্যন্ত রাজ্য সরকার এবং তৃণমূলের হাত ধরেন বিমল। রাজ্যের সাহায্যেই আপাতত পাহাড়ে ফিরেছেন বিমল-রোশনরা। তবে তারপর থেকেই জটিল হয়ে উঠেছে পাহাড়ের রাজনীতি। এই ঘোরাল আবহেই বিজেপিতে যোগদান করলেন গোর্খা জনমুক্তি মোর্চার একসময়ের প্রথম সারির নেতা ত্রিলোকচাঁদ রোকা। এ দিকে এই যোগদান নিয়ে মোর্চা নেতা রোশন গিরি বলেন, ‘‘ত্রিলোকচাঁদ রোকা বিজেপিতে যোগ দেওয়ায় আমাদের দলের কাজকর্মে কোনও প্রভাব পড়বে না। বিজেপি গোর্খাদের ঠকিয়েছে। গোর্খাদের দাবিকে কখনই গুরুত্ব দেয়নি। তাই আমরা বিজেপির সঙ্গ ছেড়েছি।’’

```