Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মধুবালার মৃত্যুতে শোকের ছায়া জলদাপাড়ায়, দীর্ঘ ৫০ বছর জঙ্গল পাহারার দায়িত্ব সামলেছে এই কুনকি হাতি

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: মারা গেল মধুবালা। দীর্ঘ ৫০ বছর বন দফতরের সঙ্গে তার সম্পর্ক। তাই শোকের ছায়া জলদাপাড়ায়। জানা গেছে, পঞ্চাশ বছর আগে জলদাপাড়ার জাতীয় উদ্যানে এসেছিল মধুবালা। কুনকি হাতি হিসেবে নিষ্ঠার সঙ্গে পালন করেছে নিজের দায়িত্ব।

মধুবালার মৃত্যুতে শোকের ছায়া জলদাপাড়ায়, দীর্ঘ ৫০ বছর জঙ্গল পাহারার দায়িত্ব সামলেছে এই কুনকি হাতি

শেষ আপডেট: 3 May 2020 15:56

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: মারা গেল মধুবালা। দীর্ঘ ৫০ বছর বন দফতরের সঙ্গে তার সম্পর্ক। তাই শোকের ছায়া জলদাপাড়ায়। জানা গেছে, পঞ্চাশ বছর আগে জলদাপাড়ার জাতীয় উদ্যানে এসেছিল মধুবালা। কুনকি হাতি হিসেবে নিষ্ঠার সঙ্গে পালন করেছে নিজের দায়িত্ব। জঙ্গল পাহারার কাজ করত মধুবালা। বয়সজনিত কারণেই রবিবার সকালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা। জানা গিয়েছে, ১৯৩০ সালে জন্ম মধুবালার। পৃথিবীর সব থেকে বড় পশুমেলা হয় বিহারের শোনপুরে। সেই মেলা থেকে ১৯৬৯-৭০ সাল নাগাদ রাজ্য বনদফতর তাকে কিনে আনে। তারপর প্রায় অর্ধশতক ধরে জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল পাহারা- সহ আরও নানান কাজ করেছে মধুবালা। আটটি সন্তানের জন্ম দিয়েছে মধুবালা। বন দফতরের কর্তারা জানান, সম্প্রতি সব দাঁত পড়ে গিয়েছিল মধুবালার। প্রায় কিছুই খেতে পারছিল না সে। বয়সজনিত নানান রোগও শরীরে বাসা বেধেছিল। অবশেষে রবিবার ভোরে ময়রাডাঙ্গা বিটে তার মৃত্যু হয়। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও কুমার বিমল বলেন, “দীর্ঘ পঞ্চাশ বছর তার অক্লান্ত পরিশ্রমের কথা কোনওদিন ভুলবে না জলদাপাড়া জাতীয় উদ্যান। তার মৃত্যুতে আমরা শোকাহত। মধুবালার মৃত্যু জাতীয় উদ্যানের অপূরনীয় ক্ষতি হয়ে গেল। বয়সজনিত কারণে মধুবালার মৃত্যু হয়েছে।” এই দুঃখের মধ্যেও এদিন একটি সুখবর দিয়েছেন জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। সঙ্গিনী দখলের লড়াইয়ের পেট ফালা ফালা হয়ে যাওয়া একটি পুরুষ গন্ডারকে জাতীয় উদ্যানের ভেতরেই বেঁহুশ করে অপারেশন করেন বন দফতরের চিকিৎসকরা। একদিনেই তাকে সুস্থ করে তোলা হয়েছে বলে দাবি জাতীয় উদ্যান কর্তৃপক্ষের। এই ঘটনাকে ‘মিরাকেল’ বলেই মনে করছেন তাঁরা।

```