Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাধ্যমিকে প্রথম অরিত্রর পর এবার মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় জেলার সেরা সাদিয়া, খুশিতে ভাসছে মেমারি

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এবার জোড়া সাফল্য পূর্ব বর্ধমানের মেমারির। মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সেরা হয়েছিল মেমারির অরিত্র পাল। মাদ্রাসা বোর্ডের পরীক্ষাতে পূর্ব বর্ধমান জেলার প্রথম হল মেমারি হাই মাদ্রাসার ছাত্রী সাদি

মাধ্যমিকে প্রথম অরিত্রর পর এবার মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় জেলার সেরা সাদিয়া, খুশিতে ভাসছে মেমারি

শেষ আপডেট: 17 July 2020 05:39

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এবার জোড়া সাফল্য পূর্ব বর্ধমানের মেমারির। মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সেরা হয়েছিল মেমারির অরিত্র পাল। মাদ্রাসা বোর্ডের পরীক্ষাতে পূর্ব বর্ধমান জেলার প্রথম হল মেমারি হাই মাদ্রাসার ছাত্রী সাদিয়া বানু। মেমারি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের খাঁড়ো গ্রামের হাই মাদ্রাসা স্কুলের ছাত্রী সাদিয়া। পাশেই তাঁর বাড়ি। সাদিয়ার বাবা মহম্মদ সাবিবউদ্দিন ব্যবসায়ী। সংসার সামলান মা সাহিদা বানু। তাদের বড় মেয়ে সাদিয়া এবার হাই মাদ্রাসা বোর্ডে মাধ্যমিক পরীক্ষায় ৭৫১ নম্বর পেয়ে পূর্ব বর্ধমান জেলায় প্রথম স্থান অর্জন করে। ৮০০ নম্বরের পরীক্ষায় ৯৩.৮৫ শতাংশ নম্বর পেয়েছে সাদিয়া। বরাবরের প্রিয় বিষয় বিজ্ঞান। ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছে। মেমারি বিদ‍্যাসাগর স্মৃতি বিদ‍্যামন্দির শাখা ১এ বিজ্ঞান নিয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হতে চায়। ফাইনাল পরীক্ষার আগে দিনে ১০ থেকে ১২ ঘণ্টা পড়াশোনা করত সাদিয়া। সিনেমা দেখা বা খেলাধূলায় আগ্রহ না থাকলেও মাঝেমধ্যে রবীন্দ্রসঙ্গীত শুনতে আর অ‍্যাডভেঞ্চারের গল্প পড়তে ভালবাসে। সাদিয়া বলে, ‘‘আমার জীবনের আদর্শ আমার বাবা মা। আর ইচ্ছে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শাখায় পড়াশোনা করে ডাক্তার হওয়ায়। বড় হয়ে গ্রামে থেকে মানুষের পাশে দাঁড়াতে চাই আমি। আমার টিউটর থাকলেও স্কুলের শিক্ষকরা যে ভাবে আমাকে সাহায্য করেছে তা ভোলার নয়। তাঁদের সাহায্য ছাড়া এই সাফল্য পাওয়া কিছুতেই সম্ভব হত না আমার।’’ বাবা-মায়ের পাশাপাশি সাদিয়ার সাফল্য দারুণভাবে উপভোগ করছেন তার স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। বুধবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়। ৬৯৪ নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয় মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির ইউনিট ১ এর ছাত্র অরিত্র পাল। মেধা তালিকায় জায়গা করে নেয় জেলার আরও বেশ কয়েকজন। অরিত্রর পরে এ বার মাদ্রাসা পরীক্ষায় জেলার সেরা হয়ে মেমারির নাম তুলল সাদিয়া। তাই চরম খুশি মেমারির বিধায়ক নার্গিস বেগম। তিনি বলেন, ‘‘সবার জন্যই শুভেচ্ছা রইল। আগামীদিনেও মেমারি এই সাফল্য ধরে রাখবে বলেই আমার আশা।’’ কোভিডের জন্য প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকলেও সাদিয়াদের বাড়িতে শুভেচ্ছা জানাতে যাচ্ছেন অনেকেই। মেমারি পুরসভা, বিডিও অফিস ও থানার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। শুভেচ্ছা জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া ও সহসভাধিপতি দেবু টুডু। জীবনের প্রথম বড় পরীক্ষায় মেয়ের সাফল্য নিয়ে একশো শতাংশ আশাবাদী ছিলেন সাদিয়ার মা-বাবা। তবে মেয়ে যে একেবারে জেলার সেরা হবে, ভাবতে পারেননি। স্বভাতই আনন্দে ভাসছেন তাঁরা।

```