Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজার শহর কোচবিহারের পথে ফের নামছে দোতলা বাস, খবর জানতেই খুশির হাওয়া

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: স্বীকৃতি পেল কোচবিহারের মানুষের আবেগ। যাত্রী পরিবহণে দোতলা বাসকে জুড়ে দেওয়ার  সিদ্ধান্ত দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। শুক্রবার ছিল বোর্ড মিটিং। সেখানেই শহরে দোতলাবাস চালানোর সিধান্তে শিলমোহর পড়ে। তবে কোন

রাজার শহর কোচবিহারের পথে ফের নামছে দোতলা বাস, খবর জানতেই খুশির হাওয়া

শেষ আপডেট: 10 October 2020 05:27

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: স্বীকৃতি পেল কোচবিহারের মানুষের আবেগ। যাত্রী পরিবহণে দোতলা বাসকে জুড়ে দেওয়ার  সিদ্ধান্ত দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। শুক্রবার ছিল বোর্ড মিটিং। সেখানেই শহরে দোতলাবাস চালানোর সিধান্তে শিলমোহর পড়ে। তবে কোন কোন রুটে এই দোতলা বাস চলবে তা এখনও ঠিক হয়নি। দীর্ঘদিন ধরেই কোচবিহারের মানুষ চেয়ে এসেছেন শহরের পথে আবার চলুক দোতলা বাস। তাই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সিদ্ধান্ত বিকেলের পর ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে। ১৯৮১ সাল থেকে চালু থাকা ঐতিহ্যবাহী দোতলা বাস পুরোপুরি থমকে যায় ২০১২ সালে। ২০১৮ সালে হায়দরাবাদের একটি মিউজিয়ামে সেই বাস পাঠানো পাকা করে ফেলে সংস্থা । কিন্ত কোচবিহারের মানুষের প্রতিবাদে তা আর হয়ে ওঠেনি। ২০ বছরেরও বেশি সময় ধরে পথে নামে না বাস। রোদ-বৃষ্টিতে মরচে পড়ে নষ্ট হতে বসেছিল তিনটি বাসের অবশিষ্টটিও। এবার সে আবার সেজে উঠবে। পথে চলবে। দোতলার আসনে বসে পড়ন্ত বিকেলে শহরের শোভা দেখবেন মানুষ। এই ভাবনাতেই খুশির হাওয়া শহরজুড়ে। শুক্রবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান অপূর্ব সরকার বলেন, ‘‘নভেম্বর মাস থেকে দোতলা বাস চালানো হবে। তবে কোন রুটে এবং কীভাবে এই বাস চালানো হবে তা এখনও ঠিক হয়নি।’’ একসময় রক্ষণাবেক্ষণ ও জ্বালানি খরচের কথা ভেবেই বন্ধ করে দেওয়া হয়েছিল দোতলা বাস পরিষেবা। মাঝে পর্যটন ক্ষেত্রকে লাভজনক করতে ‘সবুজের পথে হাতছানি’ প্যাকেজ ট্যুরে কোচবিহার থেকে লাটাগুড়ি এবং বক্সা পরিক্রমার জন্য চালু হয়েছিল দোতলা বাস । পরে ওই  প্রকল্পও বন্ধ করে দেওয়া হয়। পুরোপুরি বসে যায় দোতলা বাস। সেই থেকেই এই রাজশহরের মানুষ চাইছিলেন আবার পথে নামানো হোক দোতলা বাস। শহরের ইতিহাস গবেষক দেবব্রত চাকি বলেন, ‘‘দেরিতে হলেও জেলার মানুষের আবেগকে মান্যতা দেওয়া হল। কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই।’’

```