
শেষ আপডেট: 7 November 2020 16:05
তবে প্রশাসনিক এই দলটি এদিন সব থেকে বেশি সময় দিয়েছিলেন ঐতিহাসিক বক্সা ফোর্টের সংস্কার ও সংরক্ষনের কাজ খুঁটিয়ে দেখতে। ঐতিহাসিক বক্সা ফোর্ট সংস্কারের কাজ শুরু করেছে রাজ্য সরকার। খরচ হচ্ছে প্রায় ৪ কোটি ৯২ লক্ষ টাকা। এদিন সেই কাজের বিস্তারিত খোঁজখবর নেন জেলাশাসক।
তিনি বলেন, ‘‘ঐতিহাসিক বক্সা ফোর্টের সংস্কার কাজ শুরু হয়েছে। সেই কাজ দেখতে ফোর্ট পরিদর্শন করেছি। এছাড়া পাহাড়ি গ্রামে মানুষদের সুবিধে অসুবিধের খোঁজ নিয়েছি। গ্রামগুলোর উন্নয়নে কী কী করা যায় তার খোঁজখবর নেওয়া হয়েছে। আরও কিছু রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হবে।’’
ভুটান সীমান্ত ঘেঁষা বক্সা পাহাড়ের ভিউ পয়েন্ট পর্যন্ত বর্তমানে গাড়ি যেতে পারে। তারপর পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর অন্য কোনও উপায় নেই। সদর বাজার, তাসিগাও, বক্সা ফোর্ট ও পাহাড় চূড়ায় লেপচাখা গ্রামে পায়ে হেঁটেই সদলবলে পৌঁছে গেলেন জেলাশাসক।
এই দলে ছিলেন রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ববি লামাও। তিনি বলেন, ‘‘যেভাবে একজন জেলাশাসক পায়ে হেঁটে পাহাড় চষে বেড়িয়েছেন তাতে আমরা অভিভূত। এর আগে কোনও জেলা শাসক এভাবে পাহাড়ি পথ পাড়ি দিয়ে এখানে আসতে সাহস করেননি। পাহাড়ে ইন্টারনেট পরিষেবা সহ বেশ কিছু বিষয় জেলা শাসকের নজরে আনা হয়েছে।’’