Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযাগ করায় উল্টে মামলা, সপরিবারে ধর্না মালদহে

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: তৃণমূল নেতার বিরুদ্ধে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ করে বেকায়দায় এক পরিবার। অবশেষে ন্যায় বিচারের দাবিতে বুধবার সকাল থেকে হরিশ্চন্দ্রপুর ১ ব্লক প্রশাসনিক ভবনের সামনে প্রতিবন্ধী সন্তানদের নিয়ে ধর্নায় বসেন হোসেনপ

তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযাগ করায় উল্টে মামলা, সপরিবারে ধর্না মালদহে

শেষ আপডেট: 26 August 2020 11:55

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: তৃণমূল নেতার বিরুদ্ধে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ করে বেকায়দায় এক পরিবার। অবশেষে ন্যায় বিচারের দাবিতে বুধবার সকাল থেকে হরিশ্চন্দ্রপুর ১ ব্লক প্রশাসনিক ভবনের সামনে প্রতিবন্ধী সন্তানদের নিয়ে ধর্নায় বসেন হোসেনপুর গ্রামের বাসিন্দা হাসিমুদ্দিন ও তাঁর পরিবার। যতক্ষণ না ব্লক প্রশাসন কোনও পদক্ষেপ করছে, ততক্ষণ এই ধর্না চলবে বলে জানান তিনি। পরে বিডিওর আশ্বাস পেয়ে ধর্না তুলে নেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা পেতে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতা অলোক পোদ্দারের বিরুদ্ধে। অভিযোগ, আবাস যোজনার ঘরের জন্য ওই তৃণমূল নেতা ৩০ হাজার টাকা করে কাটমানি নিয়েছেন। এই ব্যপারে ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগও করেন হাসিমুদ্দিন। তাঁর অভিযোগ, কুশিদা গ্রাম পঞ্চায়েতের সদস্য আরাধনা পোদ্দারের স্বামী অলোক পোদ্দার ঘর পাইয়ে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছিলেন। কিন্তু ঘর মেলেনি। এই অভিযোগ জানানোয় পর ওই স্থানীয় তৃণমূল নেতা অলোক পোদ্দার মিথ্যা মামলায় উল্টে তাঁকেই ফাঁসিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন ওই ব্যক্তি। তিনি বলেন, ‘‘ঘর দেওয়ার নাম করে আমার কাছ থেকে ৩০ হাজার টাকা নেয় অলোক পোদ্দার। আমি প্রশাসনের কাছে অভিযোগ জানানোয় উল্টে আমাকেই ফাঁসিয়ে দেয়। খুনের হুমকি দেওয়ার মিথ্যে মামলা করে আমার বিরুদ্ধে।  তাই ন্যায় বিচার ও প্রাপ্য অর্থ ফেরত পেতে বিডিও অফিসের সামনে ধর্নায় বসেছি।’’ উপভোক্তা হাসিমুদ্দিন তার স্ত্রী, বৃদ্ধা মা, প্রতিবন্ধী ছেলে ও মেয়েকে নিয়ে বিডিও অফিসের সামনে ধর্নায় বসায় হরিশ্চন্দ্রপুর ১ ব্লকে তীব্র চাঞ্চল্য ছড়ায়। গ্রামের অন্য বাসিন্দারাও জানান, আবাস যোজনায় গ্রামের প্রত্যেকের কাছ থেকে ২০ থেকে ৩০ হাজার টাকা করে কাটমানি নেন অলোক পোদ্দারের স্ত্রী আরাধনা পোদ্দার। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিডিও অনির্বাণ বসু বলেন, ‘‘আগেই আমরা এই অভিযোগটি পেয়েছি। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে। সরকারি প্রকল্প পেতে টাকা দেওয়ার এই অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

```