Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলেজ ক্যাম্পাস থেকে আইটিআই শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: সুইসাইড নোট লিখে কলেজ ক্যাম্পাসে আত্মঘাতী হলেন আইটিআই কলেজের শিক্ষক। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। জানা গেছে, অর্থনৈতিক সমস্যা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন আইটিআই কলেজের চুক্তিভিত্তিক শিক্ষক

কলেজ ক্যাম্পাস থেকে আইটিআই শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট

শেষ আপডেট: 5 March 2020 12:29

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: সুইসাইড নোট লিখে কলেজ ক্যাম্পাসে আত্মঘাতী হলেন আইটিআই কলেজের শিক্ষক। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। জানা গেছে, অর্থনৈতিক সমস্যা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন আইটিআই কলেজের চুক্তিভিত্তিক শিক্ষক অভ্রজ্যোতি বিশ্বাস(২৮)। শিলিগুড়ির বাসিন্দা অভ্রজ্যোতির বাবা নাই। মা ও ভাইকে নিয়ে থাকতেন তিনি। তাঁর সামান্য বেতনের টাকাতেই কোনওরকমে চলত তিনজনের সংসার। বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে একটি ঘর থেকে অভ্রজ্যোতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি আইটিআই কলেজের ভোকেশনাল কোর্সের শিক্ষক ছিলেন তিনি। তাঁর দেহ উদ্ধারের খবর ছড়াতেই এই ঘটনায় কলেজের অধ্যক্ষকে অভিযুক্ত করে বিক্ষোভ দেখাতে শুরু করেন কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তাঁদের অভিযোগ, কলেজের বর্তমান অধ্যক্ষ রনবীর সিংহ ক্যাজুয়াল লিভ বা অন্য কোনও ছুটি দিতে চাইতেন না। কলেজে কেউ অনুপস্থিত থাকলেই তাঁদের বেতন কাটা হোত। পাছে তাঁর বেতন কাটা যায়, তাই কিছুদিন আগে অসুস্থ অবস্থায় হাতে স্যালাইনের চ্যানেল লাগিয়েও তাকে কলেজে এসে সই করতে হয়েছে। এই পরিস্থিতি অভ্রজ্যোতির মানসিক চাপ আরও বাড়িয়ে দিয়েছিল বলে তাঁর সহকর্মীদের অভিযোগ। শিলিগুড়ি থেকে প্রতিদিন জলপাইগুড়ি যাতায়াত করতেন তিনি। এ দিন সকালে কলেজ শুরুর সময় ক্যাম্পাসের একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপরেই শুরু হয় বিক্ষোভ। শুভশ্রী মৈত্র নামে অভ্রজ্যোতির এক সহকর্মী বলেন, “গতকালই ও বলেছিল সামান্য কটা টাকা মাইনে পাই। তার উপর প্রতিমাসে এই ভাবে মাইনে কাটা যায়। এই ভাবে কি সংসার চালানো যায়?” আরেক সহকর্মী অরূপ সরকার বলেন, “একেই সামান্য বেতন। তার উপরে ছুটি নিলেই আমাদের বেতন কাটা হয়। কিন্তু কোন অর্ডারের ভিত্তিতে বেতন কাটা হয় তার অর্ডার অধ্যক্ষের কাছে বারবার দেখতে চাইলেও আমাদের দেখানো হয়নি। কোনও অর্ডার না দেখিয়েই আমাদের বেতন কেটে নেন উনি।” অভ্রজ্যোতির এক আত্মীয় তপন সাহা বলেন, “কয়েকদিন আগে ওর টাইফয়েড হয়েছিল। সেই সময় বেতন কাটা যাওয়ার ভয়ে হাতে স্যালাইনের চ্যানেল লাগানো অবস্থাতেই কলেজে আসতো ও। প্রতিদিন সকালে আমার বাড়িতে এসে তারপর কলেজে আসতো। আজ কিন্তু ও আসেনি। বেলায় আমাকে ফোন করে কলেজে ডাকা হয়। ওর সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ।” তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ রনবীর সিংহ। তিনি বলেন, “চুক্তিভিত্তিক শিক্ষকরা সিএল পায় কি না আমার জানা নেই। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেব।” জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে অভ্রজ্যোতির অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।

```