Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেল অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চেয়ে অধ্যাপকদের চিঠি

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: রায়গঞ্জের পুলিশসুপারের পর এবার সাইবার প্রতারণার ফাঁদে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। উপাচার্যের ই-মেল অ্যাকাউন্ট হ্যাক করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকাদের কাছে আর্থিক অনুদান চাওয়া হয় বলে অভিয

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেল অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চেয়ে অধ্যাপকদের চিঠি

শেষ আপডেট: 14 October 2020 11:47

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: রায়গঞ্জের পুলিশসুপারের পর এবার সাইবার প্রতারণার ফাঁদে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। উপাচার্যের ই-মেল অ্যাকাউন্ট হ্যাক করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকাদের কাছে আর্থিক অনুদান চাওয়া হয় বলে অভিযোগ। গত কয়েকদিন আগে উপাচার্যের মেল পেয়ে তার উত্তর দেন অনেক অধ্যাপকই। এরপরেই প্রতারকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পাঠায়। সন্দেহ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারের কাছে এই বিষয়ে লিখিতভাবে জানান ওই অধ্যাপকেরা। আর এই ধরনের অভিযোগ হাতে পেতেই চক্ষু চড়কগাছ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বুধবার রেজিস্ট্রার ডঃ দুর্লভ সরকার জানিয়েছেন, ‘‘উপাচার্যের ই-মেল থেকে অনেক অধ্যাপকের কাছে অর্থ সাহায্য চেয়ে মেল পাঠানো হয়। এটা প্রতারণা চক্র বুঝতে পেরে পুলিশ সুপারকে লিখিতভাবে জানিয়েছি।" বিশ্ববিদ্যালয় উপাচার্য অনিল ভুঁইমালির ই-মেল অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে প্রতারণার চেষ্টা করা হলেও এখনও কাউকে প্রতারণা করতে সক্ষম হননি সাইবার প্রতারকরা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরফে ইতিমধ্যেই রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ সাইবার ক্রাইম থানা। লকডাউন চলাকালীন সাইবার প্রতারকরা রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমারের এর নামে অর্থ প্রতারণা করার চেষ্টা করেছিল। সেই সময় ফেসবুকে পুলিশ সুপার সুমিত কুমারের নামে একটি ফেক আইডি খোলা হয়। সেই আইডির মাধ্যমে জনসাধারণের কাছে আবেদন করা হয়েছিল, পুলিশ সুপার কোভিড আক্রান্ত, তাঁর চিকিৎসার জন্য অর্থ সাহায্য করুন। ঘটনা নজরে আসতেই নড়েচড়ে বসে রায়গঞ্জ জেলা পুলিশের কর্তারা। ওই ঘটনাতেও সেই সময় কোনও মানুষ প্রতারিত হয়েছিল বলে কোনও খবর পাওয়া যায়নি। সেই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করার কথাও জানা যায়নি। এরইমধ্যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভুঁইমালির ই-মেল অ্যাকাউন্ট হ্যাক করে বিভিন্ন অধ্যাপকদের কাছে অর্থনৈতিক সাহায্য চাওয়া হয়। অনেক অধ্যাপক উপাচার্যর পাঠানো মেল পাওয়া মাত্র উত্তরও পাঠান। জানতে চান কীভাবে অর্থ সাহায্য করবেন? পাশাপাশি বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করেন। তখনই নজরে আসে সাইবার প্রতারকদের প্রতারণা করার নয়া কৌশল। বিশ্ববিদ্যালযয়ের তরফে দ্রুত সমস্ত স্টেকহোল্ডার, অধ্যাপক ও সংশ্লিষ্ট মহলের সকলকে জরুরি ভিত্তিতে খবর পাঠানো হয়। বলা হয় এই ধরনের ই-মেলের কোন উত্তর না দিয়ে বিশ্ববিদ্যালয়ে অভিযোগ জানাতে। পুলিশ জানিয়েছে, অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা বিদেশ থেকেও হয়ে থাকতে পারে। এই কথা জানার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে।

```