Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাশের বেডের করোনা রোগীদের মন ভালো করতে হাসপাতালেও ম্যাজিক দেখালেন কোভিড আক্রান্ত পুলিশকর্মী

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বানাজারাদের শিবির-সহ শহরের বিভিন্ন আবাসনে লাগাতার ম্যাজিক দেখিয়ে লকডাউনের একঘেয়েমি নিমেষে ভুলিয়ে দিয়েছেন তিনি। তাঁর ভরসাতেই কোতোয়ালি থানার পুলিশ ম্যাজিককে হাতিয়ার করে করোনার বিরুদ্ধে সতর্কতামূলক প্রচার চালিয়েছে।

পাশের বেডের করোনা রোগীদের মন ভালো করতে হাসপাতালেও ম্যাজিক দেখালেন কোভিড আক্রান্ত পুলিশকর্মী

শেষ আপডেট: 13 June 2020 16:42

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বানাজারাদের শিবির-সহ শহরের বিভিন্ন আবাসনে লাগাতার ম্যাজিক দেখিয়ে লকডাউনের একঘেয়েমি নিমেষে ভুলিয়ে দিয়েছেন তিনি। তাঁর ভরসাতেই কোতোয়ালি থানার পুলিশ ম্যাজিককে হাতিয়ার করে করোনার বিরুদ্ধে সতর্কতামূলক প্রচার চালিয়েছে। সম্প্রতি জলপাইগুড়ি পুলিশ আবাসনের বাসিন্দা কোতোয়ালি থানার ওই পুলিশকর্মী সইফুল আলমের করোনা ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই জলপাইগুড়ির করোনা হাসপাতালে ভর্তি করা হয় সইফুলকে। সেখানে গিয়েও কিন্তু ‌চুপচাপ বিছানায় শুয়ে থাকেননি এই পুলিশ কর্মী। করোনা আক্রান্ত হলেও কোনও উপসর্গ ছিল না তাঁর। তাই প্রথমে একটু ঘাবড়ে গেলেও পরে তা সামলে নেন। হাসপাতালে ভর্তি থাকাকালীন তিনি লক্ষ করেন পাশে থাকা অধিকাংশ কোভিড পজিটিভ রোগীদেরই ভারাক্রান্ত মন। তাই আবারও ম্যাজিককে হাতিয়ার করেন এই পুলিশ কর্মী। সুস্থ হয়ে শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন সইফু‌ল। বললেন, ‘‘আমার আশেপাশের শয্যায় যাঁরা ভর্তি ছিলেন, খুবই বিষণ্ণ দেখাতো তাঁদের। তাই নিয়মিত ম্যাজিক দেখাতাম আমি। কিছুক্ষণের জন্য হলেও ভালও হয়ে যেত তাঁদের মন। যে কোনও রোগ থেকে সেরে ওঠার জন্য মনের জোরটাই আসল। তাই কোনওভাবেই যাতে তাঁরা মানসিক জোর হারিয়ে না ফেলেন তার জন্য যেটুকু আমার পক্ষে সম্ভব, সেটুকুই করেছি। ’’ পুলিশের চাকরি করলেও তাঁর নেশা ম্যাজিক দেখিয়ে মানুষকে খুশি করা। লকডাউনে গৃহবন্দি মানুষদের এর আগে ম্যাজিক দেখিয়ে খুশি করেছেন তিনি। এ বার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েও সেই চেষ্টা করে গেলেন কোতোয়ালি থানার এই পুলিশকর্মী। এ দিন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ফুল-মালা দিয়ে তাঁকে বরণ করে নিলেন কোতোয়ালি থানার পুলিশকর্মীরা।

```