Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মাকে খুনের অভিযোগে বীরভূমে গ্রেফতার ছেলে ও বৌমা, তোলা হল আদালতে

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: সম্পত্তির লোভে মাকে খুন করার অভিযোগ উঠল ছেলে ও বৌমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদবাজার থানার আঙ্গারগড়িয়া গ্রামে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ছেলে ও বৌমাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বুধবার আদালতে তোলা হয়

মাকে খুনের অভিযোগে বীরভূমে গ্রেফতার ছেলে ও বৌমা, তোলা হল আদালতে

শেষ আপডেট: 13 January 2021 15:40

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: সম্পত্তির লোভে মাকে খুন করার অভিযোগ উঠল ছেলে ও বৌমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদবাজার থানার আঙ্গারগড়িয়া গ্রামে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ছেলে ও বৌমাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বুধবার আদালতে তোলা হয় ছেলের পুলিশি হেফাজত এবং বৌমার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। যদিও ছেলে ও বৌমা তাদের বিরুদ্ধে ওঠা খুনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘মা অবৈধ মদের কারবার করত।  প্রতিবাদ করায় চক্রান্ত করে আমাদের ফাঁসানো হয়েছে।’’ পুলিশ জানিয়েছে, মা বন্দনা দাসকে (৫৫) খুনের অভিযোগে গ্রেফার করা হয়েছে ছেলে রাহুল দাস ও বৌমা সৌমি দাসকে। গত ১০ জানুয়ারি বন্দনা দাস নিজের বাড়িতে মারা যান। ছেলেমেয়ের মৃতদেহ সৎকারের জন্য উদ্যোগ নিলে বোন ও মামার বাড়ির লোকজন তাতে বাধা দেয়। ইতিমধ্যেই মামা গোপীবল্লভ দাস ভাগ্নে রাহুল ও তার স্ত্রী সৌমির নামে মহম্মদ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেফতার করে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। বুধবার ধৃত দুজনকে সিউড়ি আদালতে তোলা হয়। পুলিশ অভিযুক্ত রাহুলের সাতদিনের হেফাজত চাইলে বিচারকরা পাঁচদিনের পুলিশ হেফাজতের আর্জি মঞ্জুর করেন। সৌমিকে ১৪ দিনের জেল হেফাজত নির্দেশ দেন। রাহুলের বাবা পক্ষাঘাতগ্রস্ত এবং মায়ের একটি হোটেল রয়েছে। রাহুল ও তাঁর স্ত্রী বেঙ্গালুরুতে বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। বাবা অসুস্থ হওয়ার পর বাড়ি ফিরে আসেন। বাবার নামে থাকা বাড়িটি সম্প্রতি রাহুল তার নামে লিখে নিয়েছিলেন বলে জানা গেছে। তাই নিয়ে  বিবাদ চলছিল মা ও বোনের সঙ্গে। খুন না স্বাভাবিকভাবে মারা গিয়েছে ওই মহিলা তা ময়নাতদন্তের রিপোর্টে পরিষ্কার হয়ে যাবে বলে জানায় পুলিশ।  সিউড়ি আদালতের ভারপ্রাপ্ত সরকারি আইনজীবী মোক্তাব হোসেন বলেন, ‘‘মাকে খুনের অভিযোগে ছেলে ও বৌমাকে পুলিশ গ্রেফতার করেছে। আজ ধৃতদের আদালতে তোলা হয়। রাহুল ও তার স্ত্রী সৌমি বলেন, ‘‘মা বেআইনি মদের কারবার করত এবং বোন বহু পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে। এই দুই ঘটনার প্রতিবাদ করায় তাদের সঙ্গে আমাদের বিবাদের সূত্রপাত হয়। সেই কারণেই মাসিদের সঙ্গে চক্রান্ত করে আমাদের ফাঁসিয়েছে। আমরা কোনভাবেই এর সঙ্গে জড়িত নই।  

```