Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

করোনার নতুন স্ট্রেন মিলেছে যুবকের, বক্সায় সহযাত্রীদের খোঁজ মিলতেই উদ্বেগ

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: দেহে করোনার নতুন স্ট্রেন মিলেছে এমন যুবকের সহযাত্রীদের খোঁজ মিলল বক্সাতে। বৃহস্পতিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়ায় ব্রিটিশ আমলে তৈরি বক্সা লিও হাউস নামে বন দফতরের বন বাংলোতে ওই যুবকের তিন সহযাত্রী সহ ম

করোনার নতুন স্ট্রেন মিলেছে যুবকের, বক্সায় সহযাত্রীদের খোঁজ মিলতেই উদ্বেগ

শেষ আপডেট: 31 December 2020 14:43

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: দেহে করোনার নতুন স্ট্রেন মিলেছে এমন যুবকের সহযাত্রীদের খোঁজ মিলল বক্সাতে। বৃহস্পতিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়ায় ব্রিটিশ আমলে তৈরি বক্সা লিও হাউস নামে বন দফতরের বন বাংলোতে ওই যুবকের তিন সহযাত্রী সহ মোট আট জনের হদিশ মিলেছে। এই আটজনের সংস্পর্শে আসা পাঁচ রিসোর্ট কর্মী সহ মোট ১৩ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য দফতর। রাজ্য স্বাস্থ্য দফতর থেকে ওই যুবকের তিন সহযাত্রী এই মুহূর্তে আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়ায় রয়েছে বলে  জেলা স্বাস্থ্য দফতরকে জানানো হয়। বুধবার রাতে এই খবর আসার পরই তাদের সঙ্গে যোগাযোগ করে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর। বৃ্হস্পতিবার সকালে গিয়ে তিন সহ যাত্রী ও তাদের পরিবারের মোট আটজনের নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য দফতর। তারপর তাদের সংস্পর্শে আসা পাঁচ রিসোর্ট কর্মীর দেহ থেকেও নমুনা সংগ্রহ করা হয়। প্রত্যেকের নমুনা আরটিপিসিআর পরীক্ষার জন্য কোচবিহার পাঠানো হয়েছে। তবে ১৩ জনের প্রত্যেকের অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছি। এবার আরটিপিসিআর টেস্টের রিপোর্ট পজেটিভ আসলে তার পর তাদের শরীরে নতুন স্ট্রেন পাওয়া যায় কি না তা দেখা হবে। জানা গিয়েছে যে যুবকের দেহে করোনার নতুন স্ট্রেন পাওয়া গেছে প্লেনে তাঁর সহযাত্রীরা সকলেই হুগলির বাসিন্দা। ২০ ডিসেম্বর বাড়িতে ফিরে সকলেই সাত দিন বাড়িতে কোয়ারাইন্টাইনে ছিলেন। তারপর ২৮ ডিসেম্বর তাঁরা ট্রেনে করে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেন। ২৯ ডিসেম্বর তাঁরা আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বক্সা লিও হাউস নামে প্রাচীন রিসোর্টে এসে ওঠেন। বন দফতরের এই রিসোর্টটি রাজ্য বন উন্নয়ন নিগমের অধীনে রয়েছে। রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান উদয়ন গুহ বলেন, ‘‘সকলকে সাবধান করে দেওয়া হয়েছে। রিসোর্ট কর্মীদের আলাদা থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য দফতরের রিপোর্টের অপেক্ষা করছি। যেখানে বেশি সংখ্যায় পর্যটকদের থাকার ব্যাবস্থা রয়েছে সেই সব রিসোর্ট বাংলোতে করোনা নেগেটিভ রিপোর্ট ছাড়া কাউকে প্রবেশ করতে দিতে না বলেছি।’’ এই ঘটনায় গোটা ডুয়ার্সে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর এই তিন দিন সহযাত্রীদলের এই পর্যটকরা রাজাভাতখাওয়াতেই ছিলেন। বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেছেন। ফলে বেশ কিছু মানুষের সংস্পর্শে আসার সম্ভাবনা রয়েছে। আর এখানেই উদ্বিগ্ন হয়ে পড়েছে বিভিন্ন মহল। আলিপুরদুয়ার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা বলেন, ‘‘প্রাথমিক অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। সকলের নমুনা পরীক্ষার জন্য কোচবিহারে পাঠানো হয়েছে।  বৃহস্পতিবার রাতের মধ্যে রিপোর্ট পেয়ে যাব। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করা হবে। সকলকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। ২০ ডিসেম্বর ব্রিটেন থেকে ফিরেছেন এই ৮ পর্যটক দলের তিন জন। ওই তিনজন যে ফ্লাইটে কলকাতায় ফিরেছেন সেই ফ্লাইটের এক যুবকের শরীরে নতুন করোনা স্ট্রেনের হদিশ মিলেছে। বুধবার সেই নতুন স্ট্রেনের হদিশ মিলতেই হইচই শুরু হয়েছে। তাঁর সহযাত্রীদেরও খোঁজ শুরু হয়েছে। তারপরেই তাঁর তিন সহযাত্রীর খোঁজ মিলেছে রাজাভাতখাওয়ায়।

```