Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বালিঘাটের লড়াই ঘিরে ফের উত্তপ্ত গলসি, চলল তুমুল বোমাবাজি

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ফের বোমাবাজি গলসিতে। মঙ্গলবার রাতে গলসির শিকারপুর এলাকার সোঁদা ঘাটে দু'পক্ষের মধ্যে মারামারি ও বোমাবাজিতে জখম হন বেশ কয়েকজন। কখনও শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখল নিয়ে বিবাদ, কখনও আবার বালিঘাটের দখলদারি ন

বালিঘাটের লড়াই ঘিরে ফের উত্তপ্ত গলসি, চলল তুমুল বোমাবাজি

শেষ আপডেট: 18 November 2020 07:57

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ফের বোমাবাজি গলসিতে। মঙ্গলবার রাতে গলসির শিকারপুর এলাকার সোঁদা ঘাটে দু'পক্ষের মধ্যে মারামারি ও বোমাবাজিতে জখম হন বেশ কয়েকজন। কখনও শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখল নিয়ে বিবাদ, কখনও আবার বালিঘাটের দখলদারি নিয়ে সংঘর্ষ ও বোমাবাজি। অশান্তি লেগেই রয়েছে গলসিতে। সংঘর্ষের মাঝে পড়ে ঘুম ছুটেছে এলাকার সাধারণ মানুষের। জানা গেছে, কোনও গন্ডগোলের মিমাংসা চলাকালীন শিকারপুরের সোঁদাঘাটে বোমাবাজি করে মাঝেরমানা গ্রামের কিছু বাসিন্দা। পাল্টা বোমা ছোড়ে বালি ঘাট মালিকদের লোকজনও। এই ঘটনায় জখম হয়েছেন দু'পক্ষের বেশ কয়েকজন। এঁদের মধ্যে ঘাট মালিকের এক কর্মীর অবস্থা আশঙ্কাজনক। গলসি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে পুলিশ হাসপাতালে পাঠায়। গলসি ২ নম্বর ব্লকের শিকারপুর মৌজায় টেন্ডার নিয়ে বালি তোলার অনুমতি পায় স্থানীয় একটি সংস্থা। দামোদরের মাঝের মানা লাগোয়া ওই জায়গায় বালি কাটার জন্য মাসিক কয়েক লক্ষ টাকা দাবি করেন গ্রামবাসীদের একাংশ। নদীর জায়গা নিয়েই বিবাদ অশান্তির সূত্রপাত। সেই নিয়ে কয়েকদিন আগে ঘাটের মৌজা মাপজোঁক করেন ঘাটমালিক ওমর ফারুক। তারপর থেকে ঘাটের আনুসাঙ্গিক কাজ শুরু করেছিলেন তিনি। টাকার দাবি নিয়ে গ্রামবাসীদের সঙ্গে মঙ্গলবার বিকেলে মিমাংসা চলাকালীন বচসায় জড়িয়ে পড়ে দু'পক্ষ। তারপর হাতাহাতি থেকে বোমাবাজি শুরু হয় ঘাটে। এই সময় গ্রামবাসীদের একাংশ বালি ঘাটে ভাঙচুর চালায় বলে অভিযোগ। বিভিন্ন যন্ত্রাংশেও ভাঙচুর চালানো হয়। বেধড়ক মারধর করা হয় ঘাটের কর্মী সব্যসাচী পালকে। বচসা থামাতে গিয়ে জখম হন স্থানীয় তৃণমূল কর্মী অরূপ সেন। এছাড়াও মারধর করা হয় ঘাটে কর্মরত বেশকয়েক শ্রমিককে। পাল্টা হামালায় জখম হন বেশ কয়েকজন গ্রামবাসীও। এই বিষয়ে ঘাট মালিক ওমর ফারুককের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বালিঘাটে বোমাবাজি ও সংঘর্ষ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। শাসকদলের অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা বালিঘাটের তোলা না পেয়ে হামলা করেছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র দেবু টুডু বলেন, ‘‘বিজেপি কর্মী সমর্থকরা বালিঘাটের তোলা না পেয়ে হামলা করেছে। ওরা বোমাবাজি করে ও ঘাটকর্মীদের মারধর করে।’’ বিজেপি নেতা জয়দীপ চ্যাটার্জী পাল্টা দাবি করেন, ‘‘ভাগ বাঁটোয়ারা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাঁধে ও বোমাবাজি হয়। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।’’

```