Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ফুলবাড়ির কাছে ব্যারিকেড ভাঙতেই বিজেপি কর্মীদের দিকে টিয়ারগ্যাস জলকামান পুলিশের

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: সময় গড়ালেও পুলিশের বাধার মুখে পড়ে উত্তরকন্যার দিকে এগোতেই পারছিলেন না বিজেপির কর্মী সমর্থকরা। শেষমেশ ফুলবাড়ির কাছে রাস্তায় নেমে পড়েন তাঁরা। ভেঙে ফেলতে শুরু করেন পরের পর বাঁশের ব্যারিকেড। বাধা দেয় পুলিশ। রণক্ষেত্রে

ফুলবাড়ির কাছে ব্যারিকেড ভাঙতেই বিজেপি কর্মীদের দিকে টিয়ারগ্যাস জলকামান পুলিশের

শেষ আপডেট: 7 December 2020 08:20

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: সময় গড়ালেও পুলিশের বাধার মুখে পড়ে উত্তরকন্যার দিকে এগোতেই পারছিলেন না বিজেপির কর্মী সমর্থকরা। শেষমেশ ফুলবাড়ির কাছে রাস্তায় নেমে পড়েন তাঁরা। ভেঙে ফেলতে শুরু করেন পরের পর বাঁশের ব্যারিকেড। বাধা দেয় পুলিশ। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।  পরিস্থিতি সামাল দিয়ে জলকামান ও টিয়ারগ্যাসের শেল ফাটাতে শুরু করে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে  বিজেপির কর্মী-সমর্থকরা পাল্টা ইটবৃষ্টি শুরু করে বলে অভিযোগ। ছুড়তে শুরু করে ভাঙা কাচের বোতল। তুমুল উত্তেজনা সৃষ্টি হয় গোটা এলাকায়। বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে এদিন সকাল থেকে টানটান উত্তেজনা ছিল শিলিগুড়ি ও লাগোয়া এলাকায়। একদিকে পুলিশ এই অভিযান রুখতে ছিল তৎপর। অন্যদিকে অভিযান সফল করতে বিজেপির নেতা কর্মীরাও মরিয়া। বিজেপির নেতা কর্মীদের আটকাতে উত্তরকন্যামুখী সমস্ত রাস্তায় বাঁশের ব্যারিকেড দিয়ে দেয় পুলিশ। আটকে দেওয়া হয় বিজেপি কর্মী-সমর্থকবোঝাই বাস ও গাড়িগুলি। মুকুল রায়, দিলীপ ঘোষের মতো নেতাদেরও পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। বেলা গড়াতেই অসহিষ্ণু হয়ে ওঠেন বিজেপির কর্মী-সমর্থকরা। যুবমোর্চার কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে ফেলে উত্তরকন্যার দিকে এগোতে শুরু করেন। প্রথম দু’টি ব্যারিকেড ভাঙলেও তিনবাত্তি মোড়ে শেষ ব্যারিকেড আর ভাঙতে পারেননি। তার আগেই অবশ্য গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে বিজেপির কর্মী সমর্থকরা। পাল্টা লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। রাস্তার ধারে সমস্ত ব্যারিকেড উল্টে তাতে আগুন ধরিয়ে দেন বিজেপির কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাস ছুড়তে শুরু করে পুলিশ। বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে সকাল থেকেই থমথমে ছিল শহর।  বিভিপ্ত অশান্তি শুরু হতেই ঝাঁপ পড়তে শুরু করে দোকানের। শুনশান হয়ে যায় গোটা এলাকা। তারই মধ্যে বিজেপির কর্মী-সমর্কথদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ চলে একাধিক এলাকায়। দিলীপ ঘোষের দাবি পুলিশের লাঠির ঘায়ে তাঁদের এক কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ১২ জন। আহত হয়েছেন কোচবিহারের মহিলা মোর্চার সভানেত্রীও।  

```