Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

দমদম জেলে ধুন্ধুমার, করোনা সতর্কতায় দেখা সাক্ষাৎ বন্ধ হতেই খেপে গেল বন্দিরা

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা : করোনা আশঙ্কায় বাড়ির লোকের সঙ্গে দেখা করা এবং কথা বলা বন্ধ করে দিয়েছে জেল কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে শনিবার সকাল থেকে দফায় দফায় উত্তাল হয়ে ওঠে দমদম সেন্ট্রাল জেল। বিক্ষোভে ফেটে পড়েন জেলের কয়েদিরা। পরিস্

দমদম জেলে ধুন্ধুমার, করোনা সতর্কতায় দেখা সাক্ষাৎ বন্ধ হতেই খেপে গেল বন্দিরা

শেষ আপডেট: 21 March 2020 09:13

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা করোনা আশঙ্কায় বাড়ির লোকের সঙ্গে দেখা করা এবং কথা বলা বন্ধ করে দিয়েছে জেল কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে শনিবার সকাল থেকে দফায় দফায় উত্তাল হয়ে ওঠে দমদম সেন্ট্রাল জেল।

বিক্ষোভে ফেটে পড়েন জেলের কয়েদিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে জেলকর্মীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। অসমর্থিত সূত্রে জানা গেছে জেলের ভেতরে মারমুখী বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত আসামিরা দরজা জানালা ভেঙে আগুন ধরিয়ে দেয় । যথেচ্ছভাবে চলতে থাকে ভাঙচুর।

প্রথমে মারমুখী বন্দিদের বাগে আনতে পারেননি কারারক্ষীরা। পরে বাইরে থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ শূন্যে গুলি চালিয়েছে বলে অভিযোগ। বন্দিদের পরিবারের অভিযোগ, পুলিশের এলোপাথাড়ি গুলিতে বেশ কয়েকজন বন্দি আহত হয়েছেন। জেল ভিতর হাসপাতালেই চিকিৎসা চলছে তাঁদের। সংঘর্ষের মাঝে সুযোগ বুঝে জেল থেকে বেশ কয়েকজন বন্দি পালিয়ে গিয়েছে বলেও রটে গিয়েছে। তবে জেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

এমন ঘটনায় জেলের বাইরে গোটা এলাকাতেই সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য।


```