Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরিদর্শনে বেরিয়ে রানিনগর স্কুলে বানজারাদের সঙ্গেও কথা বললেন কেন্দ্রীয় দলের সদস্যরা

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: থাকা খাওয়ার কোনও সমস্যা নেই তাঁদের। সরকারি আতিথেয়তায় বেশ ভালই আছেন তাঁরা। পরিদর্শনরত কেন্দ্রীয় দলকে এই কথা জানালেন রানিনগর স্কুলে থাকা বানাজারাদের দল। পাহাড়পুর এলাকায় জাতীয় সড়কের ধারে ডেরা বেঁধেছিল বানজারাদের দল

পরিদর্শনে বেরিয়ে রানিনগর স্কুলে বানজারাদের সঙ্গেও কথা বললেন কেন্দ্রীয় দলের সদস্যরা

শেষ আপডেট: 27 April 2020 11:54

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: থাকা খাওয়ার কোনও সমস্যা নেই তাঁদের। সরকারি আতিথেয়তায় বেশ ভালই আছেন তাঁরা। পরিদর্শনরত কেন্দ্রীয় দলকে এই কথা জানালেন রানিনগর স্কুলে থাকা বানাজারাদের দল। পাহাড়পুর এলাকায় জাতীয় সড়কের ধারে ডেরা বেঁধেছিল বানজারাদের দলটি। করোনা রুখতে লকডাউন শুরু হতেই জলপাইগুড়ি ব্লক প্রশাসন তড়িঘড়ি রানিনগর হাইস্কুলে নিয়ে আসে তাঁদের। ক্লাস ঘরে থাকার ব্যবস্থা করা হয় তাঁদের। তখন থেকেই বাচ্চা ও বড় মিলিয়ে সেখানে থাকছেন ৫৫ জন। জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসনের উদ্যোগে এদের খাবার সরবরাহ করা হচ্ছে। নিয়মিত হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা। এমনকী খোলা আকাশের নীচে থাকা মানুষগু‌লি যাতে বদ্ধ ক্লাসঘরে হাঁপিয়ে না ওঠে, তারজন্য তাঁদের মনোরঞ্জনের ব্যবস্থাও করে জেলা পুলিশ। এক মাসের বেশি সময় ধরে এখানেই আছেন তাঁরা। সোমবার সকালে রানিডাঙা এসএসবি ক্যাম্প থেকে বেরিয়ে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা পরিদর্শন করে কেন্দ্রীয় দলটি। প্রথমে রাজগঞ্জে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতালের কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করেন ওই দলের সদস্যরা। এরপরেই তাঁরা যান রানিনগর স্কুলে ওই যাযাবর দলটির সঙ্গে দেখা করতে। টিমের সদস্য বিনীত যোশী বলেন,  ‘‘জলপাইগুড়ি পরিদর্শন করতে এসে আমরা অসম থেকে আসা ৫০ জনের দলটির সঙ্গে কথা বলি। তাঁরা জানায় তাঁদের থাকা খাওয়া- সহ কোনও বিষয়েই কোনও অসুবিধা নেই।’’ রানিনগর স্কুল থেকে জলপাইগুড়ি পাঙ্গা সাহেববাড়ি এসএসবি ক্যাম্পে পৌঁছয় দলটি। সেখানে প্রায় এক ঘণ্টা ছিলেন তাঁরা। এরপর জলপাইগুড়ি রাজবাড়ি পাড়ায় করোনা হাসপাতাল ও সারি হাসপাতাল পরিদর্শন করে দলটি। করোনা হাসপাতাল পরিদর্শন করে জলপাইগুড়ি ডিবিসি রোড ও মার্চেন্ট রোড এলাকায় লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখে শিলিগুড়ির দিকে চলে যায় দলটি।

```