Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বক্সার জঙ্গলে ব্ল্যাক প্যান্থার! বছর শুরুর দিনে ছবি শেয়ার করলেন বনকর্তা

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: বক্সার জঙ্গলে ফের ব্ল্যাক প্যান্থারের হদিশ। গত দশ দিনে একাধিক ব্ল্যাক প্যান্থারের ছবি ধরা পড়ল বন দফতরের ট্র‍্যাপ ক্যামেরায়। বছর শুরুর দিনেই এই ছবি শেয়ার করলেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সে

বক্সার জঙ্গলে ব্ল্যাক প্যান্থার! বছর শুরুর দিনে ছবি শেয়ার করলেন বনকর্তা

শেষ আপডেট: 1 January 2021 12:45

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: বক্সার জঙ্গলে ফের ব্ল্যাক প্যান্থারের হদিশ। গত দশ দিনে একাধিক ব্ল্যাক প্যান্থারের ছবি ধরা পড়ল বন দফতরের ট্র‍্যাপ ক্যামেরায়। বছর শুরুর দিনেই এই ছবি শেয়ার করলেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত। বক্সার জীব বৈচিত্রে এটা নতুন মাইলস্টোন বলে দাবি বনকর্তার। একাধিক ব্ল্যাক প্যান্থারের ছবি ধরা পড়েছে বলে দাবি করেছে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। এর মধ্যে তিন চার বছর বয়সের একটি শাবক ব্ল্যাক প্যান্থারের ছবিও রয়েছে। আর এই শাবক ব্ল্যাক প্যান্থারের ছবি দিয়েই নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা। বন  দফতরের পাতা ট্র‍্যাপ ক্যামেরাতেই এই সব ছবি ধরা পড়েছে। শুধু ব্ল্যাক প্যান্থারই নয় ভাল্লুক, মেঘ চিতা সহ বিভিন্ন বন্য জন্তুর ছবি ধরা পড়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভংকর সেনগুপ্ত বলেন, ‘‘নভেম্বরের পর থেকে আমরা আমাদের ট্র‍্যাপ ক্যামেরার ছবিগুলোতে নিয়মিত নজর রাখি। নভেম্বরের পর থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জংগলে একাধিক ব্ল্যাক প্যান্থারের ছবি ধরা পড়েছে। যাকে আমরা টেকনিক্যালি মেলানিস্টিক লেপার্ড বলি। শুধু ব্ল্যাক প্যান্থারই নয় ভাল্লুক, মেঘ চিতা সহ বিভিন্ন বিরল থেকে অতি বিরল বন্য প্রাণের ছবি পেয়েছি। এটা খুবই আনন্দের।’’ কী এই মিলেনিস্টিক( Milenistic Leopard) লেপার্ড?  বিশেষজ্ঞরা জানাচ্ছেন এটা আসলে এক ধরনের লেপার্ড। কালো-হলুদ ডোরাকাটার বদলে জিনগত পরিবর্তনের ফলে এদের শরীর সম্পূর্ণ কালো রঙের হয়ে যায়। বংশানুক্রমে কালো লেপার্ডের বংশবৃদ্ধিও হয়। যাকে অনেকেই ব্ল্যাক প্যান্থার বলেন। ন্যাফের কোঅর্ডিনেটর অনিমেশ বোস বলেন, ‘‘দীর্ঘ ২৫ বছর থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে মিলেনিস্টিক লেপার্ড বা ব্ল্যাক প্যান্থারের উপস্থিতি পাওয়া যাচ্ছে। নতুন বছরের শুরুতেই এই ছবি খুব আনন্দের। বক্সার জীব বৈচিত্র অত্যন্ত ভালো রয়েছে বলেই প্রমাণ করছে এই ছবি।’’ বনকর্তারা জানান, ঠিক কতগুলো ব্ল্যাক প্যান্থার রয়েছে এই বনাঞ্চলে, সেই সঠিক তথ্য নিরাপত্তার কারণেই তাঁরা প্রকাশ করছেন না। পাছে চোরা শিকারিদের নজর পড়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের উপর।

```