Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপি কর্মীর উপর হামলার নালিশ, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে তেতে উঠল পাত্রসায়র

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: পাত্রসায়র থানা এলাকার বালসিতে আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী। দলের কর্মীদের হাতেই তিনি আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। বিজেপির পক্ষ থেকে অবশ্য এই অভিয়োগ অস্বীকার করা হয়েছে। আক্রান্ত বুদ্ধদেব পাল বালসি গ্রাম পঞ্চায়েতে

বিজেপি কর্মীর উপর হামলার নালিশ, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে তেতে উঠল পাত্রসায়র

শেষ আপডেট: 3 February 2021 09:55

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: পাত্রসায়র থানা এলাকার বালসিতে আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী। দলের কর্মীদের হাতেই তিনি আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। বিজেপির পক্ষ থেকে অবশ্য এই অভিয়োগ অস্বীকার করা হয়েছে। আক্রান্ত বুদ্ধদেব পাল বালসি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান। বর্তমানে তিনি বিজেপির যুব মোর্চার জেলা কমিটির সদস্য বলে দাবি। বুদ্ধদেববাবু জানান, মঙ্গলবার রাতে তিনি যখন বালসি মোড়ের একটি চা দোকানে বসেছিলেন ঠিক তখনই এক সময়ের সিপিএমের কর্মী হিসেবে পরিচিত ও বর্তমানে বিজেপিতে নাম লেখানো কয়েকজন দুষ্কৃতী তাঁকে আক্রমণ করে। রড, টাঙ্গি, লাঠির আঘাতে তিনি গুরুতর জখম হন। তিনি বলেন, ‘‘আগে তৃণমূল করলেও ২০১৯ এর লোকসভা ভোটের সময়  বিজেপিতে যোগ দেই। এতদিন ধরে আমি এখানে বিজেপি করছি। নতুন যাঁরা দলে যোগ দিয়েছে তারাই আমার উপর হামলা চালিয়েছে।’’ রাতেই আক্রান্ত ওই বিজেপি কর্মীকে চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় তৃণমূলের নেতারা জানান, পাত্রসায়রের ঘটনাই প্রমাণ করছে বিজেপির গোষ্ঠীকোন্দল কতটা প্রবল। তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা বলেন, ‘‘বিজেপির এখন ঘরে ঘরে গোষ্ঠী। বিজেপির অত্যাচারে এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত। 'আদি ও নব্য বিজেপি'র এই অন্তর্দ্বন্দ্ব সাধারণ মানুষ বুঝতে পারছেন। ভোটে এর প্রতিফলন হবেই।’’ অপরদিকে বিজেপির দাবি, দলের কেউ আক্রান্ত বলে তাঁদের জানা নেই। বিজেপির রাঢ়বঙ্গ জোন কমিটির কনভেনর পার্থ কুণ্ডু বলেন, ‘‘এখন সবাই নিজেকে বিজেপি বলে দাবি করছে। তবে আমাদের দলের কোনও কার্যকর্তা আক্রান্ত এমন খবর আমাদের কাছে নেই। বিজেপির গোষ্ঠী কোন্দল বলে রটিয়ে তৃণমূল অপপ্রচার করছে।’’ আক্রান্ত ব্যক্তি সত্যিই তাঁদের দলের কি না তা খোঁজ নিয়ে দেখার কথা বললেও পুরো বিষয়টি তৃণমূলের অপপ্রচার ও নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বকে ঢাকতে বিজেপির নামে চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।

```